প্রিন্ট এর তারিখ : ২৭ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬
টাকা পাচারকারীদের সরকার ছাড় দেবে না: নারায়ণগঞ্জের এমপি দিপু
মো: মনির হোসেন পাটোয়ারী, রিপোর্টার ||
নারায়ণগঞ্জ-১
(রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য ও
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড
ইন্ডাস্ট্রির সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, অনেক
ত্যাগ ও কষ্টের মধ্য
দিয়ে দেশে গণতন্ত্র ফিরে
এসেছে। টাকা পাচারের সঙ্গে
জড়িত ব্যক্তিদের সরকার ছাড় দেবে না।বুধবার বিকেলে
রূপগঞ্জে নিজ বাড়িতে সমসাময়িক
বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের
সঙ্গে কথা বলার সময়
তিনি এসব কথা বলেন।মুস্তাফিজুর রহমান
ভূঁইয়া দিপু বলেন, ‘বাংলাদেশের
কর্মঠ মানুষকে বিভ্রান্ত করবেন না। সরকারকে প্রশ্নবিদ্ধ
করবেন না। সরকার চেষ্টা
করে যাচ্ছে। কিছু খারাপ ব্যবসায়ী
আছেন, যাঁদের উদ্দেশ্যই থাকে দেশকে সমস্যায়
ফেলা। তাঁরা জনগণের টাকা মেরে দেওয়ার
জন্য এসব কাজ করেন।’গ্যাস ও
বিদ্যুৎ সংকট প্রসঙ্গে তিনি
বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র ছয়
মাস পার হয়েছে। আগের
সরকারের সময়ের দুর্নীতি ও অনিয়ম কাটিয়ে
উঠতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।তিনি বলেন,
‘গ্যাস ও বিদ্যুৎ সংকট
নিয়ে অনেকেই অনেকভাবে কথা বলছেন। কিন্তু
সরকারের মাত্র ছয় মাস অতিবাহিত
হয়েছে। এই সময়ের মধ্যে
আগের সরকারের দুর্নীতিগুলো কাটিয়ে ওঠার সর্বোচ্চ চেষ্টা
করা হচ্ছে। আমরা আশা করছি,
কয়েক দিনের মধ্যে সংকট কাটিয়ে উঠতে
পারব। এটাকে সংকট বলা যায়
না; কিছুটা প্রেসারের আপডাউন করছে।’রূপগঞ্জে বিদ্যুৎ
পরিস্থিতিরও উন্নতি হয়েছে বলে দাবি করেন
নারায়ণগঞ্জ-১ আসনের এই
সংসদ সদস্য। তাঁর ভাষ্য, রূপগঞ্জে
লোডশেডিং অনেক কমে এসেছে।
আড়াইহাজারে একটি পাওয়ার স্টেশন
উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। সেটি চালু হলে
রূপগঞ্জের শিল্পকারখানাগুলোতে বিদ্যুতের সমস্যা থাকবে না বলে তিনি
আশা করেন।মুস্তাফিজুর রহমান
ভূঁইয়া দিপু বলেন, গত
ছয় মাসে বিজিএমইএ ও
বিকেএমইএর তথ্য অনুযায়ী ৩১টি
কারখানা বন্ধ হয়েছে। তাঁর
মতে, বিভিন্ন কারণে কারখানা বন্ধ হতে পারে।
এর মধ্যে ব্যবস্থাপনার দুর্বলতাও একটি কারণ হতে
পারে।এ সময়
রূপগঞ্জের একটি কারখানা বন্ধ
হওয়ার উদাহরণ তুলে ধরে তিনি
বলেন, ওই কারখানার প্রায়
সাড়ে তিন হাজার কোটি
টাকা ঋণ রয়েছে। তাঁর
অভিযোগ, কারখানাটির মালিক টাকা পাচার করেছেন
এবং কয়েক মাস ধরে
শ্রমিকদের বেতন না দিয়ে
মেশিনারিজ বিক্রি করেছেন।দিপু বলেন,
‘তিন দিন আগে গ্যাস
ও বিদ্যুতের সংকট দেখিয়ে কারখানাটি
বন্ধ করে দেওয়া হয়েছে।
তিনি বলছেন, দুই বছর নাকি
গ্যাস-বিদ্যুৎ থাকবে না। আসলে তিনি
সরকারের ওপর দোষ চাপিয়ে
কারখানা বন্ধ করার সুযোগ
খুঁজছিলেন। আবার বড় গলায়
বলছেন, পাঁচটি কারখানা বন্ধ করে দিয়েছি।’তবে কারখানাটির
মালিকের নাম বা তাঁর
বিরুদ্ধে টাকা পাচারের অভিযোগের
বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি
তিনি।
কপিরাইট © ২০২৬ City News । সর্বস্বত্ব সংরক্ষিত