প্রিন্ট এর তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুই মাসে পোশাক রপ্তানি আয় ৭৫০ কোটি ডলার, প্রবৃদ্ধি ৫.১২%
শেখ মো: বেলায়েত হোসেন, রিপোর্টার ||
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে প্রায় ৭৫০ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে আয় হয়েছিল ৭১৩ কোটি ৬ লাখ ৭০ হাজার ডলার। ফলে এক বছরের ব্যবধানে রপ্তানি আয় বেড়েছে ৩৬ কোটি ৪৯ লাখ ৪০ হাজার ডলার বা ৫.১২ শতাংশ।রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, জুলাই-আগস্টে নিটওয়্যার থেকে আয় হয়েছে ৪১৯ কোটি ৩৭ লাখ ৬০ হাজার ডলার, যা আগের বছরের তুলনায় ৬.১৭ শতাংশ বেশি। অন্যদিকে ওভেন পোশাক থেকে আয় হয়েছে ৩৩০ কোটি ১৮ লাখ ৫০ হাজার ডলার, বেড়েছে ৩.৮১ শতাংশ।তবে অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে তৈরি পোশাক রপ্তানি কমেছিল ১.৯২ শতাংশ। ওই মাসে আয় হয় ৩৮৮ কোটি ৬৭ লাখ ২০ হাজার ডলার।আগস্টে অবশ্য রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। মাসটিতে তৈরি পোশাক থেকে আয় হয়েছে ৩৬০ কোটি ৮৮ লাখ ৯০ হাজার ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৩.৯২ শতাংশ বেশি।আগস্টে নিটওয়্যার রপ্তানি বেড়েছে ১৪.৮৮ শতাংশ এবং ওভেন পোশাকে ১২.৭০ শতাংশ। মূলত আগস্টের শক্তিশালী প্রবৃদ্ধির কারণেই চলতি অর্থবছরের প্রথম দুই মাসে তৈরি পোশাক খাতের রপ্তানি ইতিবাচক অবস্থানে রয়েছে।সূত্র: রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)
কপিরাইট © ২০২৬ City News । সর্বস্বত্ব সংরক্ষিত