প্রিন্ট এর তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ সম্মেলনে হঠাৎ অসুস্থ জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ
||
রাজধানীর মগবাজারে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে
পড়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ
সদস্য ড. এ এইচ
এম হামিদুর রহমান আযাদ।শুক্রবার জামায়াতের
কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের
উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে।সংবাদ সম্মেলনে
৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম
অভিমুখী শান্তিপূর্ণ লংমার্চ সফল করার লক্ষ্যে
সর্বশেষ প্রস্তুতির বিষয়ে জানানো হচ্ছিল। গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও
সারের সংকট নিরসন এবং
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধসহ বিভিন্ন দাবিতে এ লংমার্চের আয়োজন
করা হয়েছে।এ ছাড়া
চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ,
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ
বন্ধের দাবিও রয়েছে কর্মসূচিতে।সংবাদ
সম্মেলনে যা
বললেন
গোলাম
পরওয়ারসংবাদ সম্মেলনে
সাংবাদিকদের ব্রিফ করেন বাংলাদেশ জামায়াতে
ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক সংসদ সদস্য এবং
লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়া গোলাম পরওয়ার।তিনি বলেন,
সরকার পরিচালনার দায়িত্বে থাকা ক্ষমতাসীন দলের
অধীনে প্রশাসন, আমলাসহ বিভিন্ন সংস্থা রয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বও সরকারের।মিয়া গোলাম
পরওয়ার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে
সরকার গঠনের পর বিরোধী দল
জনগণের দুর্ভোগ লাঘবে সংসদের ভেতরে ও বাইরে নিয়মতান্ত্রিক,
গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা
পালন করছে।সরকারের প্রতি
আহ্বান জানিয়ে তিনি বলেন, বিরোধী
দলের সর্ববৃহৎ শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি সফল করতে প্রশাসনিক
সহযোগিতা দেওয়া হলে সরকার জনগণের
আস্থা ধরে রাখতে পারবে।
সংবাদ
সম্মেলনে ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের সর্বশেষ প্রস্তুতি ও কর্মসূচি সফল
করতে ১১ দলীয় ঐক্যের
পক্ষ থেকে বিভিন্ন বিষয়
তুলে ধরা হয়।
কপিরাইট © ২০২৬ City News । সর্বস্বত্ব সংরক্ষিত