প্রিন্ট এর তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট নিয়ে সমঝোতা, দক্ষিণ ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠান
ফয়সাল আহমেদ সুইট , রিপোর্টার ||
ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি
কলেজ কর্তৃপক্ষ ও কওমী ছাত্র
ঐক্য পরিষদের নেতাদের সমঝোতায় কনসার্ট আয়োজন নিয়ে তৈরি হওয়া
বিরোধের অবসান হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ
সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে এ সমঝোতা হয়।বৈঠকে কওমী
ছাত্র ঐক্য পরিষদের আব্দুল
খালেকের নেতৃত্বে ৭ থেকে ৮
সদস্যের প্রতিনিধি দল এবং কলেজ
কর্তৃপক্ষ অংশ নেয়। বৈঠকে
সিদ্ধান্ত হয়, কলেজের মূল
ক্যাম্পাসে নবীনবরণ ও আলোচনা সভা
এবং দক্ষিণ ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। কলেজ শাখা
ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন বলেন, আলোচনার মাধ্যমে বিষয়টির সুষ্ঠু সমাধান হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী মূল ক্যাম্পাসে নবীনবরণ
এবং দক্ষিণ ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।তবে বৈঠকের
পর কওমী ছাত্র ঐক্য
পরিষদের অফিশিয়াল ফেসবুক পেজের এক পোস্টে দাবি
করা হয়, সরকারি কলেজের
মাঠে কোনো কনসার্ট হবে
না, সেখানে শুধু নবীনবরণ অনুষ্ঠান
হবে। স্মারকলিপি দেওয়ার পর সংসদ সদস্যের
হস্তক্ষেপে সাধারণ শিক্ষার্থী ও কর্তৃপক্ষ তাঁদের
কনসার্ট স্থগিতের দাবি মেনে নিয়েছে
বলেও পোস্টে উল্লেখ করা হয়।কওমী ছাত্র
ঐক্য পরিষদের প্রতিনিধি আব্দুল খালেক বলেন, আমরা এমপি মহোদয়ের
সঙ্গে আলোচনা করেছি। সরকারি কলেজের (মূল) মাঠে কোনো
কনসার্ট বা গান-বাজনা
হবে না। দক্ষিণ ক্যাম্পাসে
সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কোনো
ধরনের অশ্লীলতা হবে না এমন
শর্তে ভেতরের মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান
করার বিষয়ে তাঁরা একমত হয়েছেন।অন্যদিকে সংসদ
সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, কলেজের প্রতিনিধি ও মাদরাসার ছাত্রদের
নিয়ে তাঁরা বৈঠক করেছেন এবং
শান্তিপূর্ণ সমঝোতা হয়েছে। সেখানে নির্ধারিত সাংস্কৃতিক ও গানের অনুষ্ঠান
আয়োজন করা হবে বলেও
তিনি জানান। তিনি
বলেন, মূল ক্যাম্পাসে কনসার্ট
না করে দক্ষিণ ক্যাম্পাসে
শর্তসাপেক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্তই দুই পক্ষের সমঝোতার
মূল ভিত্তি হিসেবে চূড়ান্ত হয়েছে।
কপিরাইট © ২০২৬ City News । সর্বস্বত্ব সংরক্ষিত