প্রিন্ট এর তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬
চর উজিলাব ইউপি নির্বাচন: জনপ্রিয় চেয়াম্যান প্রার্থী জাকির হোসেন
দুলাল সরকার, রিপোর্টার ||
আসন্ন চর
উজিলাব ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন নরসিংদী জেলা যুবদলের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক সহসম্পাদক মো. জাকির হোসেন। তিনি বেলাব উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বেও রয়েছেন। স্থানীয় রাজনীতির পাশাপাশি দীর্ঘদিন ধরে ইউনিয়নের মানুষের
সঙ্গে কাজ করে আসায়
নির্বাচনে তাঁর প্রতি সমর্থন
বাড়ছে বলে দাবি করেছেন
তাঁর সমর্থকেরা।স্থানীয় বাসিন্দাদের
কয়েকজনের সঙ্গে কথা বলে জানা
গেছে, ইউনিয়নের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জাকির হোসেনের উপস্থিতি রয়েছে। মানুষের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের সময়
পাশে থাকার কারণে স্থানীয়ভাবে তাঁর পরিচিতি তৈরি
হয়েছে বলেও তাঁরা জানান।
তাঁদের ভাষ্য, চর উজিলাব ইউনিয়নের
জন্য যোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার ক্ষেত্রে
জাকির হোসেনকে তাঁরা সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখছেন।একজন স্থানীয়
বাসিন্দা বলেন, জাকির হোসেন দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছেন। মানুষের সুখ-দুঃখে তাঁকে পাশে পাওয়া যায়। তাই ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে তাঁকে আমরা যোগ্য মনে করি।আরেক ভোটারের
ভাষ্য, নির্বাচনের সময় অনেকেই মানুষের কাছে আসেন। কিন্তু জাকির হোসেন দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন। এ কারণে তাঁর প্রতি স্থানীয় মানুষের আলাদা আস্থা তৈরি হয়েছে।জাকির হোসেন
বলেন, আমি দীর্ঘদিন ধরে চর উজিলাব ইউনিয়নের মানুষের সঙ্গে আছি এবং তাঁদের বিভিন্ন সমস্যা সমাধানে নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করার চেষ্টা করেছি। মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। নির্বাচিত হলে ইউনিয়নের মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করতে চাই।স্থানীয় পর্যায়ে
রাজনীতির পাশাপাশি বারৈচর বাজার বণিক সমিতি লিমিটেডের
নির্বাচিত ১ নম্বর সদস্য
হিসেবেও জাকির হোসেনের পরিচিতি রয়েছে। ব্যবসায়ী ও স্থানীয় বিভিন্ন
শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে
বলে সংশ্লিষ্টরা জানান।
আসন্ন
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে এরই মধ্যে
সম্ভাব্য প্রার্থীরা নিজেদের অবস্থান জানান দিতে শুরু করেছেন।
এর মধ্যে জাকির হোসেনও স্থানীয় নেতা-কর্মী ও
ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন বলে তাঁর ঘনিষ্ঠরা
জানিয়েছেন।
কপিরাইট © ২০২৬ City News । সর্বস্বত্ব সংরক্ষিত