প্রিন্ট এর তারিখ : ০৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬
বেলাবোতে ২০০ নারী পেলেন সেলাই মেশিন, ৫৬ পরিবার পেল ঘর নির্মাণের ঢেউটিন
দুলাল সরকার, রিপোর্টার ||
নরসিংদীর
বেলাবো উপজেলায় ২০০ অসহায় ও
কর্মজীবী নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এ
ছাড়া ৫৬টি অসহায় পরিবারকে
ঘর নির্মাণের জন্য ঢেউটিন ও
নগদ অর্থ এবং আরও
৯০ জন দুস্থ ব্যক্তিকে
আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।শনিবার
(৭ নভেম্বর) উপজেলা পরিষদ মাঠে বেলাবো উপজেলা
প্রশাসনের উদ্যোগে এসব সহায়তা বিতরণ
করা হয়।অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন নরসিংদী-৪ আসনের সংসদ
সদস্য ও স্বাস্থ্য ও
পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী সোনিয়া
বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলাবো উপজেলা
নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাইলাতুল হোসেন।উপজেলা
প্রশাসন সূত্রে জানা যায়, বিতরণ
কার্যক্রমের আওতায় ২০০ নারীর প্রত্যেককে
একটি করে সেলাই মেশিন
দেওয়া হয়। ঘর নির্মাণের
জন্য ৫৬টি অসহায় পরিবারকে
ঢেউটিনের পাশাপাশি প্রত্যেককে ৬ হাজার টাকা
করে দেওয়া হয়। এ ছাড়া
৯০ জন প্রান্তিক, দুস্থ
ও অসহায় ব্যক্তিকে প্রত্যেককে ১০ হাজার টাকা
করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ,
বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমানুল্লাহ,
উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির
সভাপতি আহসান হাবিব বিপ্লব এবং উপজেলা যুবদলের
সভাপতি আক্তারুজ্জামান আক্তার।এ
ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সামাজিক ও সুশীল সমাজের
প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা
উপস্থিত ছিলেন।সংশ্লিষ্ট
ব্যক্তিরা আশা প্রকাশ করেন,
এ উদ্যোগের মাধ্যমে অসহায় পরিবারগুলোর আবাসনসংকট নিরসন ও আর্থিক সুরক্ষায়
সহায়তা হবে। বিশেষ করে
সেলাই মেশিন পাওয়ায় ২০০ নারী ঘরে
বসে কাজ করে আয়
করার সুযোগ পাবেন। এর ফলে তাঁদের
কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী
হওয়ার পথ আরও সহজ
হবে।
কপিরাইট © ২০২৬ City News । সর্বস্বত্ব সংরক্ষিত