প্রিন্ট এর তারিখ : ১০ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
তিন মাসের মধ্যে নির্বাচন, অনিয়মে ছাড় নয়: সভাপতি কায়েস আহমেদ সেলিম
মো: পলাশ তুষার পাঠান , স্টাফ রিপোর্টার ||
বাংলাদেশ
রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি হিসেবে
দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী কায়েস
আহমেদ সেলিম। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গঠিত নতুন অ্যাডহক
কমিটির সাধারণ সম্পাদক করা হয়েছে ব্যবসায়ী
ও ক্রীড়া সংগঠক মাসুদ আহমেদ মিলনকে।গত
৯ নভেম্বর ২০২৬ তারিখে জাতীয়
ক্রীড়া পরিষদের ক্রীড়া অনুবিভাগ এক অফিস আদেশে
নতুন কমিটি ঘোষণা করে। আগের অ্যাডহক
কমিটি যথাযথভাবে দায়িত্ব পালন না করায়
সেটি ভেঙে দিয়ে জাতীয়
ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ (সংশোধন)
আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট
ধারায় নতুন কমিটি গঠন
করা হয়।কায়েস
আহমেদ সেলিম ভাইয়া ব্রডকাস্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। পাশাপাশি তাঁর পরিচালিত সেবামূলক
প্রতিষ্ঠান ‘সাইফান ফাউন্ডেশন’-এর মাধ্যমে সমাজের
বিভিন্ন পেশা ও শ্রেণির
মানুষ সেবাসুবিধা পেয়ে থাকেন।দায়িত্ব
গ্রহণের পর কায়েস আহমেদ
সেলিম বলেন, ফেডারেশনের বিদ্যমান অনিয়ম ও সমস্যাগুলো দ্রুত
চিহ্নিত করে সমাধানের উদ্যোগ
নেওয়া হবে। আগামী তিন
মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির
কাছে দায়িত্ব হস্তান্তর এবং অনিয়ম ও
সমস্যার প্রতিবেদন তুলে দেওয়াই তাঁর
প্রধান লক্ষ্য।তিনি
বলেন, এই তিন মাসে
কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে
না। কাউকে অনিয়ম করার সুযোগও দেওয়া
হবে না।
জাতীয়
ক্রীড়া পরিষদের নির্দেশনা অনুযায়ী, নতুন অ্যাডহক কমিটিকে
অফিস আদেশ জারির পরবর্তী
তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির
কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে।
কপিরাইট © ২০২৬ City News । সর্বস্বত্ব সংরক্ষিত