প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬
গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১০ ফিলিস্তিনির
আন্তর্জাতিক ডেস্ক ||
ফিলিস্তিনের
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের
বিমান ও ড্রোন হামলা
অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায়
উপত্যকার বিভিন্ন স্থানে এসব হামলায় অন্তত
১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত
ব্যক্তিদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছেন। আহত হয়েছেন আরও
বেশ কয়েকজন।মঙ্গলবার
(২৪ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এসব
তথ্য জানানো হয়েছে।আলজাজিরার
প্রতিবেদন অনুযায়ী, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে সোমবার ইসরায়েলি বিমান হামলায় আহত এক ব্যক্তি
চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত
২৪ ঘণ্টায় নিহত ব্যক্তিদের মধ্যে
তিনিই সর্বশেষ।এদিকে
দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমাঞ্চলে
একটি পুলিশ তল্লাশিচৌকিতে ইসরায়েলি ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন। এ
ঘটনায় আহত হয়েছেন আরও
কয়েকজন।অন্যদিকে
গাজা শহরের উত্তর-পশ্চিমাঞ্চলের আল-কারামা এলাকায়
ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আরও দুজনের।
এ ছাড়া উত্তর গাজার
বিভিন্ন স্থানে পৃথক ড্রোন হামলায়
নিহত হয়েছেন আরও চার ফিলিস্তিনি।এর
আগে গত ২৩ নভেম্বর
আলজাজিরার আরেক প্রতিবেদনে বলা
হয়, ইসরায়েলি হামলায় জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএর (ইউএনআরডব্লিউএ) এক কর্মী নিহত
হয়েছেন। আদেল আল-হেলো
নামের ওই কর্মী জাবালিয়া
শরণার্থী শিবিরের একটি পানির কূপের
কাছে দায়িত্ব পালন করছিলেন। ওই
হামলায় আরও তিনজন আহত
হন।
কপিরাইট © ২০২৬ City News । সর্বস্বত্ব সংরক্ষিত