প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬
তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা সুপারিশ
মো: আশিকুর রহমান আশিক, স্টাফ রিপোর্টার ||
তৈরি
পোশাকশ্রমিকদের জন্য নতুন মজুরি
কাঠামো সুপারিশ করেছে নিম্নতম মজুরি বোর্ড। নতুন কাঠামো অনুযায়ী,
শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি নির্ধারণের সুপারিশ করা হয়েছে ১৭
হাজার টাকা। আর সর্বোচ্চ মজুরি
২১ হাজার ৫০০ টাকা।বুধবার
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ
তথ্য জানিয়ে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী
আরিফুল হক চৌধুরী বলেন,
বর্তমান বাজার পরিস্থিতি, দ্রব্যমূল্য এবং শ্রমিকদের জীবনযাত্রার
ব্যয় বিবেচনায় নিয়ে নতুন মজুরি
কাঠামো নির্ধারণ করা হয়েছে। শ্রমিকেরা
যাতে সম্মান ও মর্যাদার সঙ্গে
জীবনযাপন করতে পারেন, সেটিই
এ উদ্যোগের লক্ষ্য।মঙ্গলবার
রাতে ঢাকায় নিম্নতম মজুরি বোর্ডের বৈঠকে তৈরি পোশাকশ্রমিকদের জন্য
নতুন গ্রেডভিত্তিক মজুরি কাঠামো সুপারিশ করা হয়।সুপারিশ
অনুযায়ী, প্রথম গ্রেডে মাসিক ন্যূনতম মজুরি ২১ হাজার ৫০০
টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার টাকা,
তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০
টাকা এবং চতুর্থ গ্রেডে
১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব
করা হয়েছে।মন্ত্রী
বলেন, ২০২৩ সালে নিম্নতম
গ্রেডের শ্রমিকদের জন্য বছরওয়ারি ১১
দশমিক ২৫ শতাংশ মজুরি
বৃদ্ধির ভিত্তিতে ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০
টাকা নির্ধারণ করা হয়েছিল। এবার
২০২৬ সালে বছরওয়ারি ১২
শতাংশ মজুরি বৃদ্ধির ভিত্তিতে নিম্নতম গ্রেডের মজুরি ১৭ হাজার টাকা
নির্ধারণের সুপারিশ করা হয়েছে। আগের
বিভিন্ন সময়ে ঘোষিত বছরওয়ারি
মজুরি বৃদ্ধির হারের তুলনায় এবার বৃদ্ধির হার
বেশি বলেও উল্লেখ করেন
তিনি।নতুন
মজুরি কাঠামো সুপারিশ করায় নিম্নতম মজুরি
বোর্ডের চেয়ারম্যান, সদস্য এবং শ্রমিক ও
মালিকপক্ষের প্রতিনিধিদের ধন্যবাদ জানান মন্ত্রী। তিনি বলেন, শ্রমিকদের
অক্লান্ত পরিশ্রম ও ঘামের ওপর
দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি দাঁড়িয়ে
আছে।শ্রমিকদের
আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে শ্রম আইন
সংশোধনসহ বিভিন্ন সংস্কারের কথাও তুলে ধরেন
আরিফুল হক চৌধুরী। তিনি
জানান, মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে
কমিয়ে তিন বছর করা
হয়েছে। এর ফলে প্রতি
তিন বছর পরপর শ্রমিকদের
মজুরি পর্যালোচনা ও পুনর্নির্ধারণ করা
যাবে। এতে জীবনযাত্রার ব্যয়ের
সঙ্গে শ্রমিকদের আয় সমন্বয় করা
সহজ হবে।শ্রমিকদের
স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে মন্ত্রী
বলেন, প্রধানমন্ত্রী টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার, ভালুকা ও চট্টগ্রাম এই
সাতটি শিল্পাঞ্চলে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে
টঙ্গীতে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।শিল্পকারখানায়
স্বাভাবিক কর্মপরিবেশ ও উৎপাদনশীলতা বজায়
রাখার স্বার্থে শ্রমিকদের নিজ নিজ কর্মস্থলে
ফিরে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান
জানান মন্ত্রী। পাশাপাশি শ্রমিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে দেশের
অর্থনীতির অগ্রযাত্রা অব্যাহত রাখতে মালিকপক্ষের প্রতিও আহ্বান জানান তিনি।
কপিরাইট © ২০২৬ City News । সর্বস্বত্ব সংরক্ষিত