ঢাকা    রোববার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
City News

‘গুলশানের চামেলী’তে কেন্দ্রীয় চরিত্রে পশ্চিমবঙ্গের এই অভিনেত্রী, থাকছেন দুই বাংলার তারকারা

ঢাকাই সিনেমায় নতুন অধ্যায় শুরু মধুমিতা সরকারের

পরিচালক মো: ইকবাল ও অভিনেত্রী মধুমিতা সরকার

পশ্চিমবঙ্গের অভিনেত্রী মধুমিতা সরকার এবার যুক্ত হচ্ছেন বাংলাদেশের চলচ্চিত্রে। ‘গুলশানের চামেলী’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে তার।

শনিবার (১ আগস্ট) রাজধানীর সোনারগাঁ হোটেলে সিনেমাটির শুভ মহরত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাংলাদেশের দর্শক ও নির্মাতাদের ভালোবাসায় মুগ্ধতার কথা জানান মধুমিতা।

তিনি বলেন, অনেক গুণী শিল্পী ও কলাকুশলীর সঙ্গে বড় পর্দায় যাত্রা শুরু করতে পারা তার জন্য বিশেষ অভিজ্ঞতা। সিনেমাটির গল্প ও নির্মাণ পরিকল্পনা নিয়েও আশাবাদ প্রকাশ করেন তিনি।

এমডি ইকবালের পরিচালনায় নির্মিতব্য এই সিনেমায় মধুমিতাকে দেখা যাবে প্রধান চরিত্রে। সিনেমাটির গল্প গড়ে উঠেছে এক যৌনকর্মীর জীবনসংগ্রামকে ঘিরে।

‘গুলশানের চামেলী’তে বাংলাদেশ ও ভারতের একাধিক পরিচিত অভিনয়শিল্পী অংশ নিচ্ছেন। এতে অভিনয় করবেন ওমর সানী, আমিন খান, আশীষ খন্দকার, মিশা সওদাগর, শিবা শানু, কাজী হায়াত, সুষ্মিতা সুমি ও কিংবদন্তি অভিনেত্রী রোজিনা। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন আজমেরী হক বাঁধন।

এক্সেল ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির প্রযোজক জাহাঙ্গীর সিকদার জানান, গল্প পছন্দ হওয়ার পরই তিনি সিনেমাটি প্রযোজনার সিদ্ধান্ত নেন। তার প্রত্যাশা, দুই বাংলার জনপ্রিয় শিল্পীদের সমন্বয়ে নির্মিত এই সিনেমা দর্শকদের আগ্রহ তৈরি করবে।

সিনেমাটির শুটিং শেষ হওয়ার পর মুক্তির তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিষয় : বিনোদন চলচ্চিত্র তারকাদের খবর

City News

রোববার, ০২ আগস্ট ২০২৬

ঢাকাই সিনেমায় নতুন অধ্যায় শুরু মধুমিতা সরকারের

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ City News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x