ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
City News
সর্বশেষ
ইরান-পাকিস্তান সীমান্তে চলাচল ও বাণিজ্য সাময়িক বন্ধ

ইরান-পাকিস্তান সীমান্তে চলাচল ও বাণিজ্য সাময়িক বন্ধ

কারিগরি সমস্যা ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের কারণে পাকিস্তানের সঙ্গে সীমান্ত পারাপার ও বাণিজ্যিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রয়েছে বলে জানিয়েছে ইরান। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে আলোচনা চলছে।শনিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে দেওয়া বক্তব্যে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ তথ্য জানান। তিনি বলেন, সীমান্তে সাময়িক এই বিঘ্ন দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো পরিবর্তনের ইঙ্গিত দেয় না।বাঘাইয়ের ভাষ্য, কিছু কারিগরি সমস্যা এবং সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা থেকেই সীমান্ত পারাপার ও লেনদেন বন্ধ রাখা হয়েছে। দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যোগাযোগ ও আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান এবং সীমান্তের কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা করছে।এর আগে নিরাপত্তা উদ্বেগ ও চোরাচালান প্রতিরোধের কথা উল্লেখ করে ইরানের সঙ্গে গাবদ-রিমদান ও তাফতান সীমান্তপথে বাণিজ্য স্থগিত করে পাকিস্তান। এ বিষয়ে শুক্রবার পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় একটি স্মারকলিপি জারি করে। এতে ৩ অক্টোবর জারি করা আগের একটি আদেশ অবিলম্বে কার্যকর হওয়ার শর্তে প্রত্যাহার করা হয়।ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশের রিমদান-গাবদ সীমান্ত ক্রসিংসহ বিভিন্ন স্থলবন্দর নিয়ে আলোচনার মধ্যেই সীমান্তে কার্যক্রম স্থগিতের এ তথ্য সামনে এল।দীর্ঘ সীমান্ত ভাগাভাগি করা ইরান ও পাকিস্তান সাম্প্রতিক সময়ে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছে।দুই দেশের কর্তৃপক্ষের আশা, চলমান আলোচনার মাধ্যমে দ্রুত সীমান্তে স্বাভাবিক চলাচল ও বাণিজ্যিক কার্যক্রম পুনরায় চালু করা সম্ভব হবে।সূত্র: প্রেস টিভি, ইরনা
১৮ অক্টোবর ২০২৬, ১১:১৩ এএম

চর উজিলাব ইউপি নির্বাচন: জনপ্রিয় চেয়াম্যান প্রার্থী জাকির হোসেন

চর উজিলাব ইউপি নির্বাচন: জনপ্রিয় চেয়াম্যান প্রার্থী জাকির হোসেন

নারায়ণপুরের ৩ নম্বর ওয়ার্ডে জনপ্রিয় মুখ হাজি মো. বিপ্লব ভূঁইয়া

নারায়ণপুরের ৩ নম্বর ওয়ার্ডে জনপ্রিয় মুখ হাজি মো. বিপ্লব ভূঁইয়া

জনপ্রিয়তায় এগিয়ে এমাদ মিয়া, বাজনাব ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া

জনপ্রিয়তায় এগিয়ে এমাদ মিয়া, বাজনাব ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া

নরসিংদীর বেলাব উপজেলার গাংকুল পাড়ার ফুটবল ফাইনালে জয়ী দক্ষিণ একাদশ

নরসিংদীর বেলাব উপজেলার গাংকুল পাড়ার ফুটবল ফাইনালে জয়ী দক্ষিণ একাদশ

রাজধানীর দক্ষিণ-পূর্বাঞ্চলে কিশোর গ্যাং ও অপরাধ সিন্ডিকেটের দৌরাত্ম্যের মুল হোতা সুজন

রাজধানীর দক্ষিণ-পূর্বাঞ্চলে কিশোর গ্যাং ও অপরাধ সিন্ডিকেটের দৌরাত্ম্যের মুল হোতা সুজন

আগরতলায় ভারত-বাংলাদেশ গণমাধ্যম সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক বৈঠক

আগরতলায় ভারত-বাংলাদেশ গণমাধ্যম সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক বৈঠক

বেলাব সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনপ্রিয় আতাউর রহমান বাচ্চু

বেলাব সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনপ্রিয় আতাউর রহমান বাচ্চু

জামায়াতের সিদ্ধান্ত বহিষ্কৃত গাজী নজরুল ইসলাম

জামায়াতের সিদ্ধান্ত বহিষ্কৃত গাজী নজরুল ইসলাম

জলবায়ু মোকাবিলায় নতুন ধানের জাত উদ্ভাবনে জোর দিচ্ছে সরকার: কৃষিমন্ত্রী

জলবায়ু মোকাবিলায় নতুন ধানের জাত উদ্ভাবনে জোর দিচ্ছে সরকার: কৃষিমন্ত্রী

অবহেলায় ক্ষয়ে যাচ্ছে চট্টগ্রামের ঐতিহাসিক পি কে সেন ভবন

অবহেলায় ক্ষয়ে যাচ্ছে চট্টগ্রামের ঐতিহাসিক পি কে সেন ভবন

ইরান-পাকিস্তান সীমান্তে চলাচল ও বাণিজ্য সাময়িক বন্ধ

ইরান-পাকিস্তান সীমান্তে চলাচল ও বাণিজ্য সাময়িক বন্ধ

সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

মার্কিন রণতরিকে আরও দূরে সরতে বাধ্য করার পরিকল্পনা আছে ইরানের

মার্কিন রণতরিকে আরও দূরে সরতে বাধ্য করার পরিকল্পনা আছে ইরানের

শাল্লায় ফ্যামিলি কার্ডের শুমারিতে বিতর্কিতদের নিয়োগ বাতিল, নতুন নিয়োগ

শাল্লায় ফ্যামিলি কার্ডের শুমারিতে বিতর্কিতদের নিয়োগ বাতিল, নতুন নিয়োগ

শাহজালাল বিমানবন্দরে ৫ দিনে ১০৩ ফ্লাইট বাতিল, আটকা ১৫ হাজারের বেশি যাত্রী

শাহজালাল বিমানবন্দরে ৫ দিনে ১০৩ ফ্লাইট বাতিল, আটকা ১৫ হাজারের বেশি যাত্রী

কেরমান বিমানবন্দরে হামলার পরিকল্পনার অভিযোগ, ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর

কেরমান বিমানবন্দরে হামলার পরিকল্পনার অভিযোগ, ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর

মোংলা বন্দর আধুনিকায়নে চীনের সঙ্গে ৩,৫৯৩ কোটি টাকার ঋণচুক্তি

মোংলা বন্দর আধুনিকায়নে চীনের সঙ্গে ৩,৫৯৩ কোটি টাকার ঋণচুক্তি

সৌদি-ইরান দুই সম্পর্কই রক্ষার চেষ্টা, হুথি হামলায় চাপে পাকিস্তান

সৌদি-ইরান দুই সম্পর্কই রক্ষার চেষ্টা, হুথি হামলায় চাপে পাকিস্তান

ব্যাটম্যানের মুখোশ, প্রযুক্তি আর আকস্মিক বিক্ষোভে মোদি সরকারের চ্যালেঞ্জ

ব্যাটম্যানের মুখোশ, প্রযুক্তি আর আকস্মিক বিক্ষোভে মোদি সরকারের চ্যালেঞ্জ

বেশি শব্দে আজান দেওয়ার অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার

বেশি শব্দে আজান দেওয়ার অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার

মোংলা বন্দর আধুনিকায়নে চীনের সঙ্গে ৩,৫৯৩ কোটি টাকার ঋণচুক্তি

বাগেরহাটের মোংলা বন্দরের অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়নে চীনের সঙ্গে ৩ হাজার ৫৯২ কোটি ৮৯ লাখ টাকার সহজ শর্তের ঋণচুক্তি করেছে বাংলাদেশ সরকার। এ অর্থে দুটি আধুনিক কনটেইনার টার্মিনালসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণের পরিকল্পনা রয়েছে।মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও আধুনিকায়ন শীর্ষক প্রকল্প বাস্তবায়নে ঋণ দেবে চীনের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক (এক্সিম ব্যাংক)।সোমবার ঢাকায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কার্যালয়ে এ ঋণচুক্তি সই হয়। বাংলাদেশ সরকারের পক্ষে চুক্তিতে সই করেন ইআরডির যুগ্মসচিব আলিয়া মেহের। চীনের এক্সিম ব্যাংকের পক্ষে সই করেন ব্যাংকটির সহকারী মহাব্যবস্থাপক ফেনজঝুন টিয়ান।চুক্তি অনুযায়ী, চীন সরকার ২ শতাংশ সুদে এ ঋণ দেবে। ঋণ পরিশোধের মেয়াদ হবে ২০ বছর। এর মধ্যে প্রথম পাঁচ বছর থাকবে গ্রেস পিরিয়ড বা ঋণ পরিশোধে ছাড়ের সময়।নির্মাণ করা হবে দুটি কনটেইনার টার্মিনালপ্রকল্পের আওতায় দুটি কনটেইনার টার্মিনাল নির্মাণের পাশাপাশি কনটেইনার ইয়ার্ড, কনটেইনার ডেলিভারি ইয়ার্ড ও কার্গো হ্যান্ডলিং ইয়ার্ড গড়ে তোলা হবে। এসব অবকাঠামোর সঙ্গে যুক্ত হবে আধুনিক যন্ত্রপাতি।এর মাধ্যমে বন্দরে পণ্য ওঠানো-নামানো, সংরক্ষণ এবং কনটেইনার ব্যবস্থাপনার সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এতে বন্দরের কার্যক্রমে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে বন্দরের অবকাঠামোগত সক্ষমতা বাড়বে। পাশাপাশি পণ্য ও কনটেইনার ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়বে এবং সেবার মান ও কার্যক্রমের দক্ষতা উন্নত করার সুযোগ তৈরি হবে।তিনি আশা প্রকাশ করেন, প্রকল্পটি বাস্তবায়নের ফলে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে মোংলা বন্দরের ভূমিকা আরও সম্প্রসারিত হবে।নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের কাজ এগিয়ে গেলে মোংলা বন্দরের অবকাঠামো ও পরিচালনব্যবস্থা আধুনিকায়নের উদ্যোগ বাস্তবায়নে আরও অগ্রগতি হবে।

মোংলা বন্দর আধুনিকায়নে চীনের সঙ্গে ৩,৫৯৩ কোটি টাকার ঋণচুক্তি
১৭ মে ২০২৬, ০৪:৩০ পিএম
অটোরিকশা ও মোটরসাইকেলে কর আরোপের পরিকল্পনা করছে সরকার। এই সিদ্ধান্ত যৌক্তিক বলে মনে করেন?

অটোরিকশা ও মোটরসাইকেলে কর আরোপের পরিকল্পনা করছে সরকার। এই সিদ্ধান্ত যৌক্তিক বলে মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ ১ জন