আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নরসিংদীর বেলাব উপজেলার বাজনাব ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের আলোচনা ও গণসংযোগে চেয়ারম্যান পদে বিএনপির বাজনাব ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. এমাদ মিয়ার নামও উঠে আসছে।
এলাকায় এমাদ মিয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী
সরদার মো. সাখাওয়াত হোসেন
বকুলের আস্থাভাজন নেতা হিসেবে পরিচিত
বলে স্থানীয়রা জানান। গরিব, দুস্থ ও মেহনতি মানুষের
বিভিন্ন প্রয়োজনে পাশে থাকার কারণে
স্থানীয়দের একটি অংশ তাকে
চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলেও জানা
গেছে।
স্থানীয়দের ভাষ্য,
দীর্ঘদিন ধরে বাজনাব ইউনিয়নের
যোগাযোগব্যবস্থা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন
ক্ষেত্রে উন্নয়ন প্রয়োজন। তারা এলাকার উন্নয়নে
জনবান্ধব ও সৎ নেতৃত্বের
প্রত্যাশা করছেন।
স্থানীয় মানুষের বক্তব্য
বাজনাব ইউনিয়নের
বীর বাঘবের গ্রামের বাসিন্দা ও স্থানীয় দিনমজুর
রহমত আলী বলেন, এমাজ
ভাই শুধু ভোটের সময়
না, ১২ মাসই আমাগো
বিপদে-আপদে আগে আইসা
দাঁড়ায়। হসপিটালে রোগী নিয়া গেলে
মন্ত্রীর লোক পরিচয় দিয়া
আমাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা কইরা দেয়। এমন
দরদী মানুষরেই আমরা এবার চেয়ারম্যান
হিসেবে দেখতে চাই।
একই এলাকার
নারী ভোটার ফাতেমা বেগম বলেন, উনি
এলাকায় কোনো ভেদাভেদ করেন
না। বড় স্যারদের কাছে
উনার ভালো খাতির আছে।
উনি চেয়ারম্যান হইলে আমাগো এই
অবহেলিত ইউনিয়নের অনেক রাস্তাঘাট আর
ড্রেনেজ ব্যবস্থার ভালো উন্নয়ন হইবো।
আমরা উনার সাথেই আছি।
এমাদ মিয়ার বক্তব্য
নির্বাচনী প্রস্তুতি
ও গণসংযোগের বিষয়ে মো. এমাদ মিয়া
বলেন, আমি পদের লোভে
রাজনীতি করি না, জনগণের
সেবা করার জন্য রাজনীতি
করি। আমাদের সম্মানিত স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন
বকুল ভাইয়ের দিকনির্দেশনায় আমি সবসময় সাধারণ
মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে মাঠে আছি।
তিনি
আরও বলেন, এলাকার মানুষ আমাকে ভালোবেসে যদি দায়িত্ব দেয়,
তবে বাজনাব ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত
এবং আদর্শ আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। বিশেষ
করে গ্রামীণ রাস্তাঘাট, অবহেলিত চরাঞ্চলের মানুষের জন্য সুপেয় পানি
এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়াই হবে আমার প্রধান
লক্ষ্য।