ঢাকা    রোববার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
City News

আগের বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ১৫.৪ শতাংশ

জুলাইয়ে রেকর্ড গতি ধরে ২৮৬ কোটি ডলার রেমিট্যান্স দেশে

ফাইল ছবি

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ২৮৫ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৫ হাজার ৪০০ কোটি টাকা।

রোববার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে তথ্য জানানো হয়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে জুলাইয়ে রেমিট্যান্স বেড়েছে ১৫ দশমিক শতাংশ।

এর আগে গত অর্থবছরের শেষ মাস জুনে দেশে এসেছিল ২৮২ কোটি ডলারের প্রবাসী আয়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে জুন পর্যন্ত ১২ মাসে বৈধ পথে মোট হাজার ৫৫৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। এর আগের অর্থবছরে এসেছিল হাজার ৩২ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ এক বছরে প্রবাসী আয় বেড়েছে ৫২৬ কোটি ডলার বা ১৭ দশমিক শতাংশ, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি নিরুৎসাহিত করতে সরকারি উদ্যোগ, প্রবাসীদের জন্য নগদ প্রণোদনা, ব্যাংকিং সেবার বিস্তার এবং বৈধ পথে অর্থ পাঠানোর সুযোগ বাড়ানোর কারণে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা তৈরি হয়েছে।

বিষয় : অর্থনীতি বাংলাদেশ ব্যাংক প্রবাসী আয় বৈদেশিক মুদ্রা

City News

রোববার, ০২ আগস্ট ২০২৬

জুলাইয়ে রেকর্ড গতি ধরে ২৮৬ কোটি ডলার রেমিট্যান্স দেশে

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ২৮৫ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৫ হাজার ৪০০ কোটি টাকা।

রোববার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে তথ্য জানানো হয়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে জুলাইয়ে রেমিট্যান্স বেড়েছে ১৫ দশমিক শতাংশ।

এর আগে গত অর্থবছরের শেষ মাস জুনে দেশে এসেছিল ২৮২ কোটি ডলারের প্রবাসী আয়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে জুন পর্যন্ত ১২ মাসে বৈধ পথে মোট হাজার ৫৫৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। এর আগের অর্থবছরে এসেছিল হাজার ৩২ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ এক বছরে প্রবাসী আয় বেড়েছে ৫২৬ কোটি ডলার বা ১৭ দশমিক শতাংশ, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি নিরুৎসাহিত করতে সরকারি উদ্যোগ, প্রবাসীদের জন্য নগদ প্রণোদনা, ব্যাংকিং সেবার বিস্তার এবং বৈধ পথে অর্থ পাঠানোর সুযোগ বাড়ানোর কারণে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা তৈরি হয়েছে।

City News

কপিরাইট © ২০২৬ City News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x