ঢাকা    রোববার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
City News

অর্থ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি কার্যকরভাবে কাজ করতে পারছে না

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি যথাযথভাবে কাজ করতে পারছে না বলে অভিযোগ করেছেন কমিটির সদস্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তাঁর দাবি, সরকারদলীয় কয়েকজন সদস্য কমিটিকেআলংকারিক কমিটিহিসেবে নিয়েছেন।

রোববার দুপুরে জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাঠামোগত সংস্কার, কর-জিডিপি অনুপাতসহ চারটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। অর্থমন্ত্রী এনবিআরের কর্মকর্তারা এসব বিষয়ে ইতিবাচক অবস্থান নিলেও সরকারদলীয় কয়েকজন সদস্যের অসহযোগিতার কারণে কোনো বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

তিনি অভিযোগ করেন, কমিটির সভাপতি না হয়েও চিফ হুইপ বৈঠকে অযাচিত হস্তক্ষেপ করেন। তাঁর ভাষ্য, সরকারদলীয় সদস্যদের কেউ কেউ বৈঠকে যথেষ্ট আন্তরিক না হয়ে কমিটিকে কার্যতআলংকারিকপ্রতিষ্ঠানে পরিণত করেছেন।

এনসিপির এই নেতা বলেন, সংসদে কমিটির প্রথম বৈঠকেও সরকারদলীয় কয়েকজন সদস্য জানিয়েছিলেন, তাঁরা প্রস্তুত ছিলেন না। দ্বিতীয় বৈঠকেও একই পরিস্থিতির পুনরাবৃত্তি হয়েছে। অর্থমন্ত্রী ইতিবাচক অবস্থান নেওয়া সত্ত্বেও কোনো এজেন্ডায় সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।

বৈঠকে ব্যবসায়ীদের হয়রানি কমাতে বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান হাসনাত আবদুল্লাহ। এর মধ্যে বন্দর, ব্যাংক এনবিআরের মধ্যে সমন্বিত ডিজিটাল ডাটাবেজ তৈরির প্রস্তাব রয়েছে।

ছাড়া করের আওতা বাড়ানো, কমলাপুর ডিপোর সক্ষমতা বৃদ্ধি এবং রাজস্ব ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার বিষয়েও বৈঠকে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান তিনি।

বিষয় : এনবিআর সংসদ অর্থ মন্ত্রণালয় রাজস্ব সংস্কার

City News

রোববার, ২৩ আগস্ট ২০২৬

অর্থ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি কার্যকরভাবে কাজ করতে পারছে না

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ City News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x