ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
City News

তালতলীতে দুর্ঘটনাকবলিত ১৪ জেলে পরিবারকে খাদ্যসহায়তা

ছবি: সংগ্রহ

বরগুনার তালতলীতে বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে দুর্ঘটনাকবলিত ‘এফবি মায়ের দোয়া’ ট্রলারের উদ্ধার হওয়া ১৪ জেলে পরিবারের মধ্যে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

শনিবার বিকেল ৫টায় উপজেলার সোনাকাটা ইউনিয়নের নিদ্রা বাজারে জেলে পরিবারের সদস্যদের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার। প্রতিটি পরিবারকে ৪০ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ এবং হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও ধনিয়ার গুঁড়া দেওয়া হয়।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেবক মন্ডল, তালতলী থানার ওসি মো. সাইদুল ইসলাম, সোনাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুচ ফরাজী ও নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বাচ্চুসহ অন্যরা উপস্থিত ছিলেন। ইউএনও অতীশ সরকার বলেন, উপকূলীয় এলাকার জেলেরা যেকোনো দুর্যোগ বা বিপদে পড়লে উপজেলা প্রশাসন দ্রুত সাড়া দিতে প্রস্তুত। দুর্ঘটনাকবলিত জেলে পরিবারগুলো যাতে খাদ্যসংকটে না পড়ে, সে জন্য তাৎক্ষণিকভাবে এই সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও প্রশাসন তাদের পাশে থাকবে।

গত বৃহস্পতিবার মাছ শিকার শেষে উপকূলে ফেরার সময় বৈরী আবহাওয়ার কবলে পড়ে ‘এফবি মায়ের দোয়া’ ট্রলারটি বঙ্গোপসাগরে ডুবে যায়। পরে ওই দিন রাত ১২টার দিকে সাগরে ভাসমান অবস্থায় থাকা ১৪ জেলেকে অন্য জেলেরা জীবিত উদ্ধার করেন।

বিষয় : ট্রলারডুবি বঙ্গোপসাগর বঙ্গোপসাগরে ট্রলারডুবি উপজেলা প্রশাসন

City News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

তালতলীতে দুর্ঘটনাকবলিত ১৪ জেলে পরিবারকে খাদ্যসহায়তা

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বরগুনার তালতলীতে বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে দুর্ঘটনাকবলিত ‘এফবি মায়ের দোয়া’ ট্রলারের উদ্ধার হওয়া ১৪ জেলে পরিবারের মধ্যে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

শনিবার বিকেল ৫টায় উপজেলার সোনাকাটা ইউনিয়নের নিদ্রা বাজারে জেলে পরিবারের সদস্যদের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার। প্রতিটি পরিবারকে ৪০ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ এবং হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও ধনিয়ার গুঁড়া দেওয়া হয়।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেবক মন্ডল, তালতলী থানার ওসি মো. সাইদুল ইসলাম, সোনাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুচ ফরাজী ও নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বাচ্চুসহ অন্যরা উপস্থিত ছিলেন। ইউএনও অতীশ সরকার বলেন, উপকূলীয় এলাকার জেলেরা যেকোনো দুর্যোগ বা বিপদে পড়লে উপজেলা প্রশাসন দ্রুত সাড়া দিতে প্রস্তুত। দুর্ঘটনাকবলিত জেলে পরিবারগুলো যাতে খাদ্যসংকটে না পড়ে, সে জন্য তাৎক্ষণিকভাবে এই সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও প্রশাসন তাদের পাশে থাকবে।

গত বৃহস্পতিবার মাছ শিকার শেষে উপকূলে ফেরার সময় বৈরী আবহাওয়ার কবলে পড়ে ‘এফবি মায়ের দোয়া’ ট্রলারটি বঙ্গোপসাগরে ডুবে যায়। পরে ওই দিন রাত ১২টার দিকে সাগরে ভাসমান অবস্থায় থাকা ১৪ জেলেকে অন্য জেলেরা জীবিত উদ্ধার করেন।

City News

কপিরাইট © ২০২৬ City News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x