ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
City News

কনসার্ট শেষে জবি ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কনসার্ট শেষে জবি ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩
ছবি: সংগ্রহ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট শেষে সংগঠনটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের মাথায় আঘাত লেগে মাথা ফেটে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের সামনে কাঁঠালতলা এলাকায় এ সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কনসার্ট চলাকালে ছাত্রদলের এক পক্ষের এক কর্মীর সঙ্গে অন্য পক্ষের এক কর্মীর কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। এ নিয়ে সেখানে উত্তেজনা তৈরি হয়। পরে কনসার্ট শেষ হওয়ার পর সামাজিক বিজ্ঞান ভবনের সামনে কাঁঠালতলা এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজিল আহমেদ মিথিল, কেমেস্ট্রি বিভাগের ১২ ব্যাচের শিক্ষার্থী শাওন ও মনির। আহত তিনজনই চিকিৎসার জন্য ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কামাল হোসেন বলেন, তিনজন চিকিৎসা নিতে এসেছিলেন। তাঁদের মধ্যে দুজনের মাথায় আঘাত ছিল। একজনকে সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজম খান বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। তোমার মুখ থেকেই প্রথম শুনলাম। আমি বিষয়টি জেনে ব্যবস্থা নেব।

তবে সংঘর্ষে জড়িত ব্যক্তিদের পরিচয় এবং দুই পক্ষের মধ্যে উত্তেজনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, যুগ্ম আহ্বায়ক সুমন সরদার ও যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমির সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

বিষয় : ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

City News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

কনসার্ট শেষে জবি ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ City News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x