২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ফল বিপর্যয়ের মধ্যেও ব্যতিক্রমী সাফল্য অর্জন করেছে মোহনগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী মাইমুনা ইসলাম মেঘা। উপজেলার প্রধান তিনটি কলেজের মধ্যে একমাত্র মেঘাই জিপিএ-৫ পেয়েছে।
মেঘা
মোহনগঞ্জ পৌরসভার বাত্তারগাতি এলাকার দারোগা বাড়ির সাইফুল ইসলাম মন্টুর মেয়ে। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও তার এই সাফল্য
প্রশংসা কুড়িয়েছে।
উপজেলা
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবির মেঘার সাফল্যে
সন্তোষ প্রকাশ করে বলেন, মেয়েটিকে
আমি ব্যক্তিগতভাবে চিনি। সে অত্যন্ত পরিশ্রমী
ও মেধাবী। উল্লেখযোগ্য বিষয় হলো, তার
নিজস্ব কোনো স্মার্টফোন নেই।
আমি তার উত্তরোত্তর সাফল্য
ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
মেঘার
বাবা সাইফুল ইসলাম মন্টু বলেন, তাঁর মেয়ে বাত্তারগাতি
সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণির
সমাপনী পরীক্ষা সম্পন্ন করে। পরে মোহনগঞ্জ
পাইলট সরকারি উচ্চবিদ্যালয় থেকে ২০২৪ সালে
মানবিক বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ
হয়।
পেশায়
ইলেকট্রিশিয়ান সাইফুল ইসলাম বৈদ্যুতিক ওয়্যারিং ও পানির সংযোগ
স্থাপনের কাজ করেন। মেয়ের
সাফল্যের বিষয়ে তিনি বলেন, প্রথমে
আল্লাহ তাআলার অশেষ কৃপা, এরপর
মেয়ের মায়ের অবদান সবচেয়ে বেশি।
সাইফুল
ইসলামের দুই মেয়ে। ছোট
মেয়ে স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম
শ্রেণিতে পড়াশোনা করছে।
মোহনগঞ্জে
পাসের হার ৩৬.৬৯
শতাংশ
এবার
এইচএসসি পরীক্ষায় মোহনগঞ্জ উপজেলায় মোট ১ হাজার
৬৩ জন পরীক্ষার্থী অংশ
নেয়। তাদের মধ্যে পাস করেছে ৩৮৯
জন। উপজেলায় পাসের হার ৩৬ দশমিক
৬৯ শতাংশ।
অন্যদিকে
পুরো নেত্রকোনা জেলায় ১৩ হাজার ৯১১
জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫ হাজার ৮৭৩
জন। জেলায় গড় পাসের হার
৪৩ দশমিক ৯১ শতাংশ। পুরো
জেলায় জিপিএ-৫ পেয়েছে মাত্র
৭০ জন।
উপজেলায় সামগ্রিক ফলাফল হতাশাজনক হলেও মাইমুনা ইসলাম মেঘার জিপিএ-৫ অর্জন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে বিশেষ গুরুত্ব বহন করছে।