ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
City News

বিনিয়োগে স্থবিরতা, তিন মাসে মূলধনি যন্ত্রপাতি আমদানি কমেছে ২২.৫%

ছবি: সংগ্রহ

দেশে সামগ্রিক পণ্য আমদানি বাড়লেও কমছে মূলধনি যন্ত্রপাতি আমদানি। নতুন শিল্পকারখানা স্থাপন ও বিদ্যমান কারখানার সম্প্রসারণে উদ্যোক্তাদের আগ্রহ কমে যাওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আগের বছরের একই সময়ের তুলনায় মূলধনি যন্ত্রপাতি আমদানি কমেছে ২২ দশমিক ৫ শতাংশ।

ব্যবসায়ী, ব্যাংকার ও আর্থিক খাতের বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের অর্থনৈতিক শ্লথগতি, রাজনৈতিক অনিশ্চয়তা, গ্যাস-বিদ্যুৎ সংকট এবং ব্যাংকঋণের উচ্চ সুদ নতুন বিনিয়োগের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি ব্যাংক খাতে তারল্যসংকট ও অর্থায়নের সীমাবদ্ধতায় অনেক উদ্যোক্তা প্রয়োজনীয় ঋণও পাচ্ছেন না। ফলে নতুন বিনিয়োগের পরিবর্তে বিদ্যমান ব্যবসা টিকিয়ে রাখাই তাঁদের প্রধান লক্ষ্য হয়ে উঠেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে দেশে মোট ১ হাজার ৯৩৩ কোটি ১০ লাখ ডলারের পণ্য আমদানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ১ হাজার ৬৮০ কোটি ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে মোট আমদানি বেড়েছে ২৫৩ কোটি ১০ লাখ ডলার।

তবে এই প্রবৃদ্ধিতে মূলধনি পণ্যের কোনো অবদান নেই। বরং এ সময়ে মূলধনি পণ্য আমদানি কমেছে ১৩ দশমিক ৬০ শতাংশ। গত অর্থবছরের প্রথম প্রান্তিকে এ খাতে আমদানি ছিল ২৮৫ কোটি ডলার। চলতি অর্থবছরের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ২৪৬ কোটি ৩১ লাখ ডলারে।

এর মধ্যে মূলধনি যন্ত্রপাতি আমদানি ৯৯ কোটি ২৫ লাখ ডলার থেকে কমে ৭৬ কোটি ৯৩ লাখ ডলারে নেমেছে। অন্যান্য মূলধনি পণ্য আমদানিও প্রায় ৯ শতাংশ কমে ১৬৯ কোটি ৩৭ লাখ ডলারে দাঁড়িয়েছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ব্যবসা-বাণিজ্যের পরিস্থিতি ভালো থাকলে আমদানি বাড়ে। বর্তমানে যে আমদানি প্রবৃদ্ধি দেখা যাচ্ছে, তার বড় অংশই জ্বালানিনির্ভর। চলমান সংকটের মধ্যে নতুন করে কেউ শিল্প খাতে বিনিয়োগে আগ্রহী হচ্ছেন না। এ কারণে মূলধনি যন্ত্রপাতি আমদানিতে নেতিবাচক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।

আমদানি বাড়ছে জ্বালানি ও মধ্যবর্তী পণ্যে

মূলধনি পণ্য আমদানি কমলেও শিল্পের কাঁচামাল ও মধ্যবর্তী পণ্য আমদানি বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ খাতে আমদানি ২২ দশমিক ৭০ শতাংশ বেড়ে ১ হাজার ৩৫৮ কোটি ৯৪ লাখ ডলারে দাঁড়িয়েছে। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ১০৭ কোটি ৩১ লাখ ডলার। এ ছাড়া অপরিশোধিত জ্বালানি তেল আমদানি বেড়েছে ১১৮ দশমিক ১০ শতাংশ।

ব্যবসায়ীরা বলছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে খাদ্যপণ্য ও জ্বালানির দাম বেড়ে যাওয়ায় আমদানি ব্যয় অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। এতে দেশে ডলারের সংকট তৈরি হয়েছিল। পরবর্তী সময়ে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও গ্যাস ও বিদ্যুতের সংকট বিনিয়োগের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এর সঙ্গে ইরান যুদ্ধের প্রভাবও নতুন করে যুক্ত হয়েছে।

অন্যদিকে ব্যাংকঋণের উচ্চ সুদ উদ্যোক্তাদের বিনিয়োগে নিরুৎসাহিত করছে। সব মিলিয়ে অনেক ব্যবসায়ীর জন্য বিদ্যমান কার্যক্রম চালু রাখাই কঠিন হয়ে পড়েছে। ফলে নতুন শিল্প স্থাপন কিংবা ব্যবসা সম্প্রসারণের বদলে চলমান উৎপাদন ধরে রাখার দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন তাঁরা।

বিনিয়োগের বড় বাধা অর্থায়ন

বস্ত্র খাতের মালিকদের সংগঠন বিটিএমএর সাবেক সহসভাপতি আবদুল্লাহ আল মামুন আমার দেশকে বলেন, গত তিন বছর ধরেই দেশে বিনিয়োগের প্রবৃদ্ধি নেতিবাচক। নতুন করে মূলধনি বিনিয়োগ প্রায় হচ্ছে না বললেই চলে। এর অন্যতম কারণ ছিল নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা। নির্বাচনের পরও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি।

তিনি বলেন, ব্যাংকিং খাতের অসহযোগিতামূলক মনোভাব ও তারল্যসংকটের কারণে উদ্যোক্তারা প্রয়োজনীয় অর্থায়ন পাচ্ছেন না। বর্তমান সরকার ৪০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করলেও এখন পর্যন্ত সেখান থেকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বিতরণ করা হয়নি। এ মুহূর্তে দেশে বিনিয়োগের সবচেয়ে বড় সমস্যা অর্থায়ন।

আবদুল্লাহ আল মামুন আরও বলেন, গত তিন-চার বছরের রাজনৈতিক অস্থিরতা, অনিশ্চয়তা ও ডলারের উচ্চমূল্যের কারণে টাকার অবমূল্যায়ন হয়েছে। এতে বিদ্যমান ব্যবসায়ীদের কার্যকর মূলধন কমে গেছে। ফলে অনেক উদ্যোক্তার ব্যবসা সম্প্রসারণের সক্ষমতা আর নেই।

জ্বালানি ও বিদ্যুৎ সংকটের বিষয়ে তিনি বলেন, এ সংকট আগে থেকেই ছিল। তবে সম্প্রতি তা আরও প্রকট হওয়ায় উদ্যোক্তারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সংকটের সমাধান কীভাবে হবে, তা নিয়েও তাঁদের মধ্যে অনিশ্চয়তা রয়েছে। এসব কারণেই মূলধনি যন্ত্রপাতি আমদানির এই চিত্র দেখা যাচ্ছে।

বিনিয়োগ কমলে কর্মসংস্থানেও প্রভাব

অর্থনীতিবিদদের মতে, মূলধনি যন্ত্রপাতি আমদানির মাধ্যমে সাধারণত নতুন শিল্পকারখানা স্থাপন কিংবা বিদ্যমান কারখানার সম্প্রসারণ করা হয়। এর ফলে শিল্প খাতে বিনিয়োগ বাড়ে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পায়, গতিশীলতা আসে সামগ্রিক অর্থনীতিতে।

তাঁদের মতে, মূলধনি যন্ত্রপাতি আমদানি কমে যাওয়ার অর্থ শিল্প খাতে বিনিয়োগের গতি থমকে যাওয়া। বিনিয়োগ না বাড়লে নতুন কর্মসংস্থানের সুযোগও সীমিত থাকবে। দীর্ঘ মেয়াদে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে অর্থনীতিতে।

বেসরকারি খাতে ঋণপ্রবৃদ্ধি সর্বনিম্ন

বিনিয়োগে স্থবিরতার আরেকটি চিত্র দেখা যাচ্ছে বেসরকারি খাতে ঋণপ্রবৃদ্ধিতে। গত সেপ্টেম্বর শেষে এ খাতে ঋণের প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ০৯ শতাংশে, যা ইতিহাসের সর্বনিম্ন। টানা কয়েক মাস ধরে এই প্রবৃদ্ধি এক অঙ্কের ঘরে রয়েছে।

২০২৪ সালের আগস্টের পর রাজনৈতিক অনিশ্চয়তা ও বিনিয়োগে স্থবিরতার কারণে নতুন ঋণের চাহিদা কমে যায়। নতুন শিল্প স্থাপন কিংবা বড় ধরনের সম্প্রসারণ না হওয়ায় মূলধনি যন্ত্রপাতির চাহিদাও কমেছে। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনাও বাধাগ্রস্ত হচ্ছে।

বিষয় : জ্বালানি সংকট বেসরকারি খাত ব্যাংকঋণ মূলধনি যন্ত্রপাতি আমদানি

City News

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

বিনিয়োগে স্থবিরতা, তিন মাসে মূলধনি যন্ত্রপাতি আমদানি কমেছে ২২.৫%

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ City News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x