ঢাকা    সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
City News

মিয়ানমারে পাচারকালে ২ হাজার ৪০০ বস্তা সিমেন্টসহ আটক ৩৩

প্রকাশ : ১৭ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মিয়ানমারে পাচারকালে ২ হাজার ৪০০ বস্তা সিমেন্টসহ আটক ৩৩
তিনটি ফিশিং বোটসহ আটক ৩৩ জন। ছবি: সংগৃহীত

কক্সবাজারের সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সমুদ্রসংলগ্ন এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড ও বাংলাদেশ নৌবাহিনীর যৌথ অভিযানে মিয়ানমারে পাচারের সময় ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট, তিনটি ফিশিং বোটসহ ৩৩ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা চট্টগ্রামের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রোববার (১৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফের শাহপরীরদ্বীপ জেটিঘাটে আয়োজিত সংবাদ সম্মলনে এ তথ্য জানান শাহপরীরদ্বীপ কোস্ট গার্ড স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট মো. মুত্তাকীন সিদ্দিকী। তিনি জানান, শনিবার (১৬ মে) দিনব্যাপী পরিচালিত অভিযানে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী, স্টেশন সেন্টমার্টিন এবং বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা অংশ নেন। গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহজনক তিনটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১৬ লাখ টাকা মূল্যের সিমেন্ট জব্দ করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা হাতিয়া ও সন্দ্বীপের বিভিন্ন এলাকা থেকে সিমেন্ট সংগ্রহ করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারের নিষিদ্ধ গোষ্ঠীর কাছে সরবরাহের উদ্দেশ্যে পাচার করছিলেন।

এ ঘটনায় জড়িত মূলহোতাদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিত অভিযানও বাড়ানো হয়েছে বলে জানানো হয়।

জব্দকৃত সিমেন্ট, পাচার কাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, উপকূলীয় এলাকায় পাচার ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

বিষয় : কক্সবাজার জেলার খবর আটক পাচার চট্টগ্রাম বিভাগ কোস্টগার্ড সেন্টমার্টিন

City News

সোমবার, ০১ জুন ২০২৬

মিয়ানমারে পাচারকালে ২ হাজার ৪০০ বস্তা সিমেন্টসহ আটক ৩৩

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

কক্সবাজারের সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সমুদ্রসংলগ্ন এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড ও বাংলাদেশ নৌবাহিনীর যৌথ অভিযানে মিয়ানমারে পাচারের সময় ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট, তিনটি ফিশিং বোটসহ ৩৩ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা চট্টগ্রামের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রোববার (১৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফের শাহপরীরদ্বীপ জেটিঘাটে আয়োজিত সংবাদ সম্মলনে এ তথ্য জানান শাহপরীরদ্বীপ কোস্ট গার্ড স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট মো. মুত্তাকীন সিদ্দিকী। তিনি জানান, শনিবার (১৬ মে) দিনব্যাপী পরিচালিত অভিযানে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী, স্টেশন সেন্টমার্টিন এবং বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা অংশ নেন। গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহজনক তিনটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১৬ লাখ টাকা মূল্যের সিমেন্ট জব্দ করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা হাতিয়া ও সন্দ্বীপের বিভিন্ন এলাকা থেকে সিমেন্ট সংগ্রহ করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারের নিষিদ্ধ গোষ্ঠীর কাছে সরবরাহের উদ্দেশ্যে পাচার করছিলেন।

এ ঘটনায় জড়িত মূলহোতাদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিত অভিযানও বাড়ানো হয়েছে বলে জানানো হয়।

জব্দকৃত সিমেন্ট, পাচার কাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, উপকূলীয় এলাকায় পাচার ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

City News

কপিরাইট © ২০২৬ City News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x