ঢাকা    সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
City News

রাশিয়ার অভ্যন্তরে রাতভর ইউক্রেনের শতশত ড্রোন হামলা

প্রতীকী ছবি

রাশিয়ার বিভিন্ন অঞ্চলে একযোগে সাড়ে পাঁচ শতাধিক ড্রোন ছুড়ে নজিরবিহীন ও বিশাল এক বিমান হামলা চালিয়েছে ইউক্রেন। রোববার (১৭ মে) রুশ কর্তৃপক্ষের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রাতভর চালানো ইউক্রেনীয় ড্রোনের এই বিশাল বহরের হামলায় রাজধানী মস্কোতে অন্তত তিনজন নিহত হয়েছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, মস্কোসহ দেশের এক ডজনেরও বেশি অঞ্চলে তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী রাতভর অভিযান চালিয়ে মোট ৫৫৬টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

মস্কোর গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জানান, ভোর ৩টা থেকে রাজধানী অঞ্চলে এই বড় আকারের ড্রোন হামলা প্রতিহত করা শুরু করে বিমান প্রতিরক্ষা বাহিনী। হামলার সময় একটি ড্রোন আবাসিক বাড়িতে আঘাত হানলে এক নারী নিহত হন এবং ধ্বংসস্তূপের নিচে আরও একজন আটকে পড়েন। ভোরের দিকে চালানো এই হামলায় আরও দুই পুরুষ নিহত হয়েছেন বলে গভর্নর নিশ্চিত করেন। অবকাঠামোকে লক্ষ্য করে চালানো এই হামলায় চারজন আহতও হয়েছেন।

এদিকে মস্কো শহরের মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাতভর কেবল রাজধানী শহরের আকাশেই অন্তত ৭৪টি ড্রোন প্রতিহত করেছে।

উল্লেখ্য, এর মাত্র একদিন আগে কিয়েভে রাশিয়ার চালানো এক ভয়াবহ হামলায় ২৪ জন নিহত হয়েছিলেন। সেই ঘটনার পর শুক্রবারই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার ওপর আরও তীব্র প্রতিশোধমূলক হামলা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেছিলেন।

বিষয় : ড্রোন হামলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ

City News

সোমবার, ০১ জুন ২০২৬

রাশিয়ার অভ্যন্তরে রাতভর ইউক্রেনের শতশত ড্রোন হামলা

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ City News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x