ঢাকা    বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
City News

অভয়নগরে বাড়ির সিঁড়ির নিচ থেকে ওয়ান শুটার গান উদ্ধার, গৃহকর্তা পলাতক

যশোরের অভয়নগর উপজেলার একটি বাড়ির সিঁড়ির নিচ থেকে একটি ওয়ান শুটার গান উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার শুভরাড়া গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক মিজান গাজী পালিয়ে যান।পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল চারটার দিকে অভয়নগর থানার একটি দল শুভরাড়া গ্রামের মজিদ গাজীর ছেলে মিজান গাজীর বাড়িতে অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে বাড়ির সিঁড়ির নিচে ধানের বস্তার মধ্যে লুকিয়ে রাখা একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।পুলিশের দাবি, অভিযান চলাকালে মিজান গাজী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, পলাতক মিজান গাজীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

অভয়নগরে বাড়ির সিঁড়ির নিচ থেকে ওয়ান শুটার গান উদ্ধার, গৃহকর্তা পলাতক