ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
City News

নতুন আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

নতুন নকশায় তৈরি উন্নত আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। গত বুধবার পরিচালিত এ পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটির প্রযুক্তিগত সক্ষমতা, লক্ষ্য শনাক্তকরণ ও অনুসরণের কার্যকারিতা যাচাই করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ তথ্য প্রকাশ করে।কেসিএনএর প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার কেন্দ্রীয় সামরিক কমিশনের সদস্য জেনারেল কিম জং সিকের তত্ত্বাবধানে পরীক্ষামূলক উৎক্ষেপণ পরিচালিত হয়। এর এক দিন আগে দক্ষিণ কোরিয়া জানিয়েছিল, উত্তর কোরিয়া একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি, পরীক্ষায় নতুন ক্ষেপণাস্ত্রের উন্নত প্রযুক্তি ও একাধিক নির্দেশনা পদ্ধতির কার্যকারিতা যাচাই করা হয়েছে। পাশাপাশি লক্ষ্যবস্তু শনাক্ত ও অনুসরণ করার সক্ষমতা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তথ্য প্রক্রিয়াজাতকরণ যন্ত্রের নির্ভরযোগ্যতাও প্রমাণিত হয়েছে।এদিকে একই দিনে দেশটির সামরিক বাহিনীর দূরপাল্লার কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র ইউনিট পৃথক একটি মহড়া চালিয়েছে। পূর্বাঞ্চলে অনুষ্ঠিত ওই মহড়ায় দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সক্ষমতা প্রদর্শন করা হয়। তবে মহড়ার নির্দিষ্ট স্থান জানানো হয়নি।কেসিএনএর তথ্য অনুযায়ী, মহড়ায় অংশ নেওয়া সামরিক ইউনিট একটি কাল্পনিক বিমানঘাঁটিকে লক্ষ্যবস্তু ধরে সফলভাবে ক্ষেপণাস্ত্র হামলার অনুশীলন সম্পন্ন করেছে।সূত্র: আনাদোলু।

নতুন আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া