ঢাকা    শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
City News

আগরতলায় ভারত-বাংলাদেশ গণমাধ্যম সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক বৈঠক

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় ভারত ও বাংলাদেশের গণমাধ্যম সম্পর্ক নিয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গণমাধ্যমে ভারত-বাংলাদেশ সম্পর্ক শীর্ষক এ বৈঠকের আয়োজন করে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন। ২২ ও ২৩ জুলাই এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে সার্কভুক্ত দেশগুলোর গণমাধ্যম-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে এতে অংশ নেন দৈনিক সমাচার-এর ব্যবস্থাপনা সম্পাদক বেলাল হোসেন ভূঁইয়া এবং সাপ্তাহিক সত্য সমাচার-এর সম্পাদক মো. আবু ফাত্তাহ।অনুষ্ঠানে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার ও সাধারণ সম্পাদক রামাকান্তা দে বাংলাদেশের দুই প্রতিনিধিকে উত্তরীয় পরিয়ে সম্মাননা জানান।আয়োজক সূত্রে জানা যায়, বৈঠকে ভারত ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এর মধ্যে বাংলাদেশ ও ত্রিপুরার সীমান্তবর্তী এলাকার সামাজিক ও সাংস্কৃতিক যোগাযোগ, গণমাধ্যমের ভূমিকা, তথ্য আদান-প্রদান এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয় গুরুত্ব পায়।আলোচনায় বক্তারা বলেন, দুই দেশের গণমাধ্যমের মধ্যে নিয়মিত যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময় পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধিতে সহায়ক হতে পারে। পাশাপাশি এ ধরনের যোগাযোগ আঞ্চলিক সহযোগিতা এবং দুই দেশের গণমাধ্যমকর্মীদের পেশাগত সম্পর্ক আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।  

আগরতলায় ভারত-বাংলাদেশ গণমাধ্যম সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক বৈঠক