ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
City News

মালাইকার উপস্থিতিতে প্রাণ পেল আপন জুয়েলার্সের ‘ওয়েডিং মুনসুন’

বিয়ের মৌসুমের আনন্দ ও উৎসবকে সামনে রেখে নতুন ক্যাম্পেইন নিয়ে এসেছে আপন জুয়েলার্স। ‘আপন ওয়েডিং মুনসুন’ নামের এ আয়োজনে কেন্দ্রীয় মুখ হিসেবে রয়েছেন অভিনেত্রী মালাইকা চৌধুরী। তাঁর সঙ্গে আছেন মডেল রাজ মানিয়া।প্রায় চার দশক ধরে বিয়ে, উৎসব ও বিশেষ মুহূর্তের সঙ্গে যুক্ত আপন জুয়েলার্স। নতুন এ ক্যাম্পেইনে বাঙালির বিয়ে, পারিবারিক বন্ধন, আবেগ ও ঐতিহ্যের পাশাপাশি আধুনিক প্রজন্মের উদযাপনের বিষয়টিও তুলে ধরা হয়েছে।জিঙ্গেল, নৃত্য ও কোরিওগ্রাফির সমন্বয়ে তৈরি হয়েছে ক্যাম্পেইনের থিমেটিক বিজ্ঞাপন। এটি পরিচালনা করেছেন নির্মাতা মেহেদি হাছিব। বিজ্ঞাপনে মালাইকা চৌধুরী ও রাজ মানিয়ার উপস্থিতি বিয়ের উৎসবের আবহকে আরও প্রাণবন্ত করেছে।ক্যাম্পেইনের অংশ হিসেবে থাকছে ‘আপন ওয়েডিং মুনসুন—Dance Challenge’। বিজ্ঞাপনের নাচ অনুসরণ করে অংশগ্রহণকারীরা নিজেদের ভিডিও ফেসবুক, টিকটক বা ইনস্টাগ্রামে প্রকাশ করতে পারবেন। এ ক্ষেত্রে Apon Jewellers-কে ট্যাগ করতে হবে। ডান্স চ্যালেঞ্জ থেকে নির্বাচিত সেরা ১০ জন পাবেন আপন জুয়েলার্সের পক্ষ থেকে আকর্ষণীয় উপহার। ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণের সুযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

মালাইকার উপস্থিতিতে প্রাণ পেল আপন জুয়েলার্সের ‘ওয়েডিং মুনসুন’