আগামী দুই বছরের জন্য বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচিত
বাংলাদেশ
চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের
দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুর রহমান এবং সাধারণ সম্পাদক
হয়েছেন রাহাত সাইফুল।শুক্রবার
(২০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম
মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত
হয়।সভাপতি
পদে আবদুর রহমান ২৪৬ ভোট পেয়ে
নির্বাচিত হন। তাঁর নিকটতম
প্রতিদ্বন্দ্বী কামরুল হাসান দর্পণ পান ১৮৯ ভোট।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে রাহাত সাইফুল
২৪৬ ভোট পেয়ে জয়ী
হন। তাঁর প্রতিদ্বন্দ্বী আহমেদ
তেপান্তর পান ১৫৪ এবং
অঞ্জন রহমান পান ৩৬ ভোট।সহসভাপতি
নির্বাচিত হয়েছেন রিমন মাহমুদ ও
হামিদ মোহাম্মদ জসিম। সহসাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায়
নির্বাচিত হয়েছেন আবু হুরায়রা মুরাদ।অন্যান্য
পদে নির্বাচিত হয়েছেন অর্থ সম্পাদক সৈয়দা
ফারজানা জামান রুম্পা, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া, আন্তর্জাতিক
ও গবেষণা সম্পাদক আনিসুল হক রাসেল, সংস্কৃতি
ও ক্রীড়া সম্পাদক পান্থ আফজাল এবং সমাজকল্যাণ ও
মহিলা বিষয়ক সম্পাদক ইশরাত জাহান স্বর্ণা।প্রচার
ও প্রকাশনা সম্পাদক হয়েছেন তৌফিক অপু এবং দপ্তর
সম্পাদক মহিব আল হাসান।
নির্বাহী সদস্যের নয়টি পদেও নির্বাচিত
হয়েছেন প্রার্থীরা। তাঁদের মধ্যে সর্বোচ্চ ২৬৮ ভোট পেয়েছেন
শফিকুল আলম মিলন।এই
নির্বাচনের মধ্য দিয়ে আগামী
দুই বছরের জন্য নতুন নেতৃত্ব
পেল বাচসাস।