নারায়ণপুরের ৩ নম্বর ওয়ার্ডে জনপ্রিয় মুখ হাজি মো. বিপ্লব ভূঁইয়া
নরসিংদীর বেলাবো
উপজেলার নারায়ণপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডে
আসন্ন নির্বাচনে সদস্য (মেম্বার) পদে আলোচনায় রয়েছেন
হাজি মো. বিপ্লব ভূঁইয়া।
মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের
পাশাপাশি শিক্ষার প্রতি আগ্রহ এবং রাজনৈতিক পরিবারের
সন্তান হিসেবে এলাকায় তাঁর পরিচিতি রয়েছে।স্থানীয় ভোটারদের
প্রত্যাশা, আসন্ন নির্বাচনে হাজি মো. বিপ্লব
ভূঁইয়া মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করলে
বিপুল ভোটে জয়ী হতে
পারেন। দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডে
সম্পৃক্ত থাকার কারণে ওয়ার্ডের মানুষের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে
বলে দাবি তাঁর সমর্থকদের।বিপ্লব ভূঁইয়ার
পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যও দীর্ঘদিনের। স্থানীয়ভাবে পাওয়া তথ্য অনুযায়ী, ১৯০৮
সালে ভাটেরচর ‘চেয়ারম্যান বাড়ি’ নামে পরিচিতি লাভ
করে। তাঁর পরিবারের শা.
শূফী আবদুল লতিফ ভূঁইয়া বৃহত্তর
রায়পুরার ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। পরে আটটি ইউনিয়ন
নিয়ে বেলাবো থানা গঠনের সময়
নারায়ণপুর ইউনিয়ন বোর্ড প্রতিষ্ঠিত হলে তিনিই এর
চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।পরবর্তীতে তাঁর
চাচাতো ভাই কমরেড শামসুল
হক ভূঁইয়া নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। এরপর আবু তারেক
আল-হুসাইন ভূঁইয়া বেলাবো উপজেলার প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। পরে তিনি
আবারও নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।বিপ্লব ভূঁইয়া
জানান, তিনি ওই চেয়ারম্যান
পরিবারের উত্তরসূরি এবং পরিবারের রাজনৈতিক
ধারাবাহিকতার অংশ হিসেবে মানুষের
পাশে থাকতে চান। তাঁর ভাষায়,
এলাকার মানুষের ভালোবাসা ও প্রত্যাশাকে গুরুত্ব
দিয়ে তিনি নির্বাচনে অংশ
নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
স্থানীয়
ভোটারদের অনেকে মনে করেন, পারিবারিক
রাজনৈতিক ঐতিহ্যের পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের
কারণে ৩ নম্বর ওয়ার্ডে
বিপ্লব ভূঁইয়ার ভালো জনসমর্থন রয়েছে।
তবে শেষ পর্যন্ত ভোটের
মাঠে তাঁর অবস্থান কতটা
শক্তিশালী হয়, তা নির্ধারণ
করবে নির্বাচনের ফলাফল।