স্বর্ণালংকারের লোভে মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বর্ণালংকারের লোভে নিজের মাকে হত্যা করার অভিযোগ উঠেছে এক মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে আশরাফ আলীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার
দিবাগত রাত ১১টার দিকে
উপজেলার রামকান্তপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
পরে পুলিশ নিহত নারীর বস্তাবন্দী
মরদেহ উদ্ধার করে।নিহত
মতিফুল বেগম ওই গ্রামের
ছরোয়ার হোসেনের স্ত্রী।গ্রেপ্তার
অন্য দুজন হলেন একই
গ্রামের ময়েন প্রামাণিকের ছেলে
আব্দুর রহিম (২২) এবং স্থানীয়
স্বর্ণকার আব্দুল জলিল। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার
আশরাফ আলী (২০) নিহত
মতিফুল বেগমের ছেলে।উল্লাপাড়া
মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুমন শেখ ঘটনার
সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ
ঘটনায় মাদকাসক্ত ছেলে ও এক
স্বর্ণকারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের
কাছ থেকে ২ লাখ
২০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকারও
উদ্ধার করা হয়েছে।পুলিশ
জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাতেই সিরাজগঞ্জ
মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে
পাঠানো হয়েছে।