স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপির সহযোগিতা চায় সরকার
দেশের স্থানীয়
সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা ও কার্যকারিতা বাড়াতে
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যাশা
জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড.
আবদুল মঈন খান।মঙ্গলবার সচিবালয়ে
ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেজের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা
বলেন। বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমও
উপস্থিত ছিলেন।বৈঠকে স্থানীয়
সরকার ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন এবং সংশ্লিষ্টদের জন্য
যৌথ প্রশিক্ষণ আয়োজন নিয়ে আলোচনা হয়।
পাশাপাশি এসডিজি বাস্তবায়ন ও বিভিন্ন উন্নয়ন
প্রকল্পে ইউএনডিপির সহযোগিতার বিষয়ও উঠে আসে।আবদুল মঈন
খান বলেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে
স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানো জরুরি। এ ক্ষেত্রে স্থানীয়
পর্যায়ে দক্ষতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা
বৃদ্ধিতে ইউএনডিপির কারিগরি অভিজ্ঞতা সহায়ক হতে পারে।প্রতিমন্ত্রী মীর
শাহে আলম বলেন, স্থানীয়
সরকার নির্বাচন সামনে রেখে সংশ্লিষ্টদের দক্ষতা
বাড়াতে প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। ইউএনডিপির সঙ্গে যৌথভাবে এমন কর্মসূচি আয়োজন
করা গেলে স্থানীয় সরকার
ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।