দেশের ১৮ কোটি মানুষের দৃষ্টি সংসদের কার্যক্রমের দিকে- ভারপ্রাপ্ত স্পিকার
জাতীয়
সংসদের
ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার
কামাল
বলেছেন,
বর্তমান সংসদের
প্রতি
জনগণের
প্রত্যাশা অনেক
বেশি।
তিনি
বলেন,
দেশের
১৮
কোটি
মানুষের দৃষ্টি
সংসদের
কার্যক্রমের দিকে
রয়েছে
এবং
জনগণ
চান
সংসদ
সদস্যরা যুক্তিনির্ভর আলোচনা,
গঠনমূলক সমালোচনা ও
কার্যকর আইন
প্রণয়নের মাধ্যমে সেই
প্রত্যাশা পূরণ
করবেন।বাংলাদেশ সংবাদ
সংস্থা
(বাসস)-কে দেওয়া এক
সাক্ষাৎকারে তিনি
বলেন,
বর্তমান সংসদের
অধিকাংশ সদস্য
অতীতে
গুম,
নির্যাতন, কারাবরণ বা
রাজনৈতিক নিপীড়নের অভিজ্ঞতার মধ্য
দিয়ে
এসেছেন। এ
কারণেই
তিনি
একে
‘মজলুমের সংসদ’
হিসেবে
উল্লেখ
করেন।ভারপ্রাপ্ত স্পিকার বলেন,
সংসদ
পরিচালনায় নিরপেক্ষতা ও
ন্যায়বিচার বজায়
রাখা
তাঁর
প্রধান
অঙ্গীকার। একই
সঙ্গে
সরকার
ও
বিরোধী
দলকে
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ
দিতে
দায়িত্বশীল ভূমিকা
পালনের
আহ্বান
জানান
তিনি।তিনি আরও
বলেন,
রাষ্ট্রের আইন
প্রণয়ন,
জবাবদিহি ও
নীতিনির্ধারণের প্রধান
কেন্দ্র জাতীয়
সংসদ।
তাই
দেশের
রাজনৈতিক ও
গণতান্ত্রিক অগ্রযাত্রায় সংসদকে
কার্যকর ভূমিকা
রাখতে
হবে।
গঠনমূলক বিতর্ক
ও
মতবিনিময়ের মাধ্যমে রাষ্ট্র ও
জনগণ
উভয়ই
উপকৃত
হবে
বলেও
মন্তব্য করেন
তিনি।সাক্ষাৎকারে ব্যারিস্টার কায়সার
কামাল
বাংলাদেশের গণতন্ত্রের বিভিন্ন পর্যায়,
অতীতের
রাজনৈতিক ঘটনাপ্রবাহ এবং
২০২৬
সালের
জাতীয়
সংসদ
নির্বাচন নিয়েও
নিজের
মূল্যায়ন তুলে
ধরেন।