বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের কারণে মঙ্গলবার (৪ আগস্ট) গোপালগঞ্জ পৌর এলাকার কয়েকটি স্থানে টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।সোমবার এক বিজ্ঞপ্তিতে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) জানায়, ঝড়-বৃষ্টির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং সম্ভাব্য বিদ্যুৎ বিভ্রাট কমাতে এ রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।বিজ্ঞপ্তি অনুযায়ী, ওজোপাডিকোর আওতাধীন ১১ কেভি ভার্সিটি ফিডারের সোনাকুর, গোবরা, নীলার মাঠ, ইউনিভার্সিটি ক্যাম্পাস, সার গোডাউন, ঘোনাপাড়া, পোদ্দারের চর, চর সোনাকুর এবং চাপাইল ব্রিজসংলগ্ন এলাকায় মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।কর্তৃপক্ষ জানিয়েছে, কাজের অগ্রগতির ওপর নির্ভর করে নির্ধারিত সময়ের আগেও বা পরেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে। এ সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের সহযোগিতা কামনা করা হয়েছে।