ঢাকা    শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
City News

দেলোয়ার ভূঁইয়া একটি আতংকের নাম, বিশ্বম্ভরপুরে মাদক–কিশোর গ্যাং নিয়ে উদ্বেগ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং-সংক্রান্ত অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। অভিযোগকারীদের ভাষ্য, অপরাধমূলক কর্মকাণ্ডের আশঙ্কায় অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, উপজেলার দেলোয়ার ভূঁইয়া (৪৭), পিতা–সুলেমান মিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁদের দাবি, এসব অভিযোগের কারণে এলাকায় নিরাপত্তাহীনতা বেড়েছে এবং প্রতিশোধের ভয়ে অনেক ভুক্তভোগী প্রকাশ্যে অভিযোগ করতেও অনাগ্রহী।স্থানীয়দের একটি অংশের দাবি, দেলোয়ার হোসেন স্থানীয় বিএনপি নেতা এস এম মাহবুব মল্লিকের নাম ব্যবহার বা তাঁর প্রভাবের কথা উল্লেখ করে এলাকায় চলাফেরা করেন বলে আলোচনা রয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে এস এম মাহবুব মল্লিকের বক্তব্য পাওয়া যায়নি।এলাকাবাসীর দাবি, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে সত্যতা যাচাই করা হোক। অভিযোগ প্রমাণিত হলে ব্যক্তি বা রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকায় পুলিশের টহল ও নজরদারি বাড়ানোরও দাবি জানিয়েছেন স্থানীয়রা।এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট থানার এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ বা তথ্য-প্রমাণ পাওয়া গেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা মিললে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।প্রতিবেদন প্রকাশের আগে দেলোয়ার হোসেন ও এস এম মাহবুব মল্লিকের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

দেলোয়ার ভূঁইয়া একটি আতংকের নাম, বিশ্বম্ভরপুরে মাদক–কিশোর গ্যাং নিয়ে উদ্বেগ