ঢাকা    সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
City News

ভিনিসিয়ুসকে বিনা মূল্যে ছাড়তে চায় না রিয়াল, সুযোগ নিতে চায় আর্সেনাল

ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে বিনা ট্রান্সফার ফিতে হারাতে চায় না রিয়াল মাদ্রিদ। আর তাঁর চুক্তি নবায়ন নিয়ে চলমান অনিশ্চয়তার সুযোগ নিতে চাইছে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আর্সেনাল।ক্রীড়া সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক-এর প্রতিবেদন অনুযায়ী, ভিনিসিয়ুসকে দলে ভেড়ানোকে নিজেদের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে আর্সেনাল। দুই ক্লাবের মধ্যে এখনো আনুষ্ঠানিক আলোচনা না হলেও প্রাথমিকভাবে খোঁজখবর নেওয়া শুরু করেছে তারা।রিয়ালের সঙ্গে ভিনিসিয়ুসের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছরের জুনে। নতুন চুক্তিতে রিয়াল বছরে ২০ মিলিয়ন ইউরো দিতে চাইলেও ভিনিসিয়ুসের দাবি ৩০ মিলিয়ন ইউরো। এ নিয়ে কয়েক মাস ধরে দুই পক্ষের মধ্যে দর-কষাকষি চলছে।আরবি লাইপজিগ থেকে ইয়ান দিয়োমান্দেকে দলে ভেড়ানোর উদ্যোগের পর ভিনিসিয়ুসের ভবিষ্যৎ নিয়েও রিয়ালের পরিকল্পনায় নতুন হিসাব যুক্ত হয়েছে। দুজনই মূলত বাঁ উইংয়ে খেলায় এ বিষয়টি দলটির ভবিষ্যৎ পরিকল্পনায় প্রভাব ফেলছে।স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, ছুটি শেষে সোমবার ভালদেবেবাসে অনুশীলনে ফিরবেন ভিনিসিয়ুস। এরপর চুক্তি নবায়ন নিয়ে রিয়াল কর্তৃপক্ষের সঙ্গে তাঁর নতুন করে আলোচনা হওয়ার কথা। এই আলোচনার ফলের দিকে তাকিয়ে আছে ইউরোপের শীর্ষ ক্লাবগুলো।

ভিনিসিয়ুসকে বিনা মূল্যে ছাড়তে চায় না রিয়াল, সুযোগ নিতে চায় আর্সেনাল