জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘নৈরাজ্যের বিরুদ্ধে’ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
জগন্নাথ
বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘নৈরাজ্যের বিরুদ্ধে’ শীর্ষক মানববন্ধন, র্যালি ও প্রতিবাদ সমাবেশ
করেছেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। সোমবার
আয়োজিত এ কর্মসূচি থেকে
নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর
ছাত্রসংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে অগ্নিসংযোগ, সহিংসতা এবং দেশকে অস্থিতিশীল
করার চেষ্টার অভিযোগ তোলা হয়।কর্মসূচিতে
বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মীরাও সংহতি
জানান।সকালে
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে
জড়ো হন অংশগ্রহণকারীরা। উপাচার্য
অধ্যাপক ড. মো. রইস
উদ্দিন র্যালির উদ্বোধন করেন। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে বের
হয়ে আদালতের পাশের সড়ক ও রায়সাহেব
বাজার মোড় প্রদক্ষিণ করে
ক্যাম্পাসে ফিরে আসে। পরে
সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।এ
সময় অংশগ্রহণকারীরা ‘বিপ্লব ও সন্ত্রাস একসঙ্গে
চলে না’, ‘শিক্ষা ও সন্ত্রাস একসঙ্গে
চলে না’, ‘নৈরাজ্য নয়, আসুন সবাই
মিলে দেশ গড়ি’ এবং
‘সবার আগে বাংলাদেশ’ এমন
বিভিন্ন স্লোগান দেন।কর্মসূচিতে
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, জাতীয় ছাত্রশক্তি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়
কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) নেতারা অংশ নেন।সমাবেশে
জবি ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান হিমেল ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের
কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর কথিত কর্মকাণ্ড নিয়েও
সতর্ক করেন তিনি।জাতীয়
ছাত্রশক্তি ও ইসলামী ছাত্রশিবিরের
নেতারা গণভোটের রায় বাস্তবায়নের দাবি
জানান। অন্যদিকে নিষিদ্ধ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার দাবি জানায় জকসু।জকসুর
সহসভাপতি রিয়াজুল ইসলাম অভিযোগ করেন, জুলাই গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের
রক্তের বিনিময়ে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার
পরও দলটি আবার অগ্নিসংযোগ,
লুটপাট, ভাঙচুর ও হত্যাকাণ্ডে জড়িয়েছে।
তিনি আওয়ামী লীগকে কুখ্যাত সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে রাষ্ট্রীয়ভাবে দলটিকে
সন্ত্রাসী সংগঠন ঘোষণা করার দাবি জানান।
একই সঙ্গে জুলাই সনদ ও গণভোটের
রায় বাস্তবায়নের আহ্বান জানান তিনি।জাতীয়
ছাত্রশক্তির সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ বলেন, আওয়ামী
লীগের নেতা-কর্মীরা আবারও
অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলার মাধ্যমে
দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন।
এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।ফেরদৌস
শেখ আরও বলেন, জুলাই
গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে দেশে
স্থিতিশীলতা ফিরিয়ে আনা কঠিন হবে।
এ জন্য সরকারকে জুলাই
সনদ বাস্তবায়নের আহ্বান জানান তিনি।আইন
নিজের হাতে তুলে না
নেওয়ার আহ্বান উপাচার্যেরসমাবেশে
উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন বলেন,
স্বাধীনতার ৫৫ বছর পরও
দেশ প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারেনি। ২০২৪
সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার যে প্রত্যাশা তৈরি
হয়েছিল, তা পূরণে রাজনৈতিক
পরিচয়-নির্বিশেষে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।অতীতের
বিভেদ ভুলে দেশের স্বাধীনতা
ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্ব দেন
তিনি।উপাচার্য
বলেন, দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির
ঘটনা ঘটছে। এ ধরনের অস্থিরতা
চলতে থাকলে জাতির প্রত্যাশা পূরণ সম্ভব হবে
না।অতীতে
কেউ অন্যায় করে থাকলে সুনির্দিষ্ট
অভিযোগ ও অপরাধের প্রমাণের
ভিত্তিতে প্রচলিত আইন ও বিচারিক
প্রক্রিয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা
নেওয়ার কথা বলেন তিনি।উপাচার্য
বলেন, ‘কেউ আইন নিজের
হাতে তুলে নেবেন না
বা নৈরাজ্য সৃষ্টি করবেন না, কাউকে তা
করতেও দেওয়া যাবে না।’ দেশের
অগ্রগতিতে গঠনমূলক উদ্যোগের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।এ
ছাড়া বিভিন্ন অনুষদের ডিন সংক্ষিপ্ত বক্তব্যে
কর্মসূচির প্রতি সংহতি জানান। তাঁরা জাতীয় স্থিতিশীলতা বজায় রাখা এবং
বিশৃঙ্খলা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা বলেন।কর্মসূচিতে
সংহতি প্রকাশ করেন বিশ্ববিদ্যালয় অফিসার্স
অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার হাবিবুর রহমান, কর্মচারী সমিতির নেতারা, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মঞ্জুর মোরশেদ ভূঁইয়া, হোয়াইট প্যানেলের সভাপতি অধ্যাপক আজম খান এবং
ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব)
সভাপতি অধ্যাপক নাসির উদ্দিন আহমেদ।কর্মসূচিতে
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, সক্রিয় ছাত্রসংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন সমিতির
নেতারা অংশ নেন। এ
ছাড়া বিভিন্ন বিভাগের সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।