ঢাকা    সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
City News

আন্দোলনের রাজনীতি এখন জনগণ চায় না: নুরুল হক নূর

ঢাকা, ৩ আগস্ট: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেছেন, বর্তমান পরিস্থিতিতে সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামের রাজনীতি জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তার মতে, দেশে বিদ্যমান ভূরাজনৈতিক বাস্তবতায় সরকার দায়িত্ব ছেড়ে দিলে রাষ্ট্র পরিচালনার বিকল্প নেতৃত্বের প্রশ্নও সামনে আসে।সোমবার রাজধানীর ঢাকা কলেজ অডিটোরিয়ামে ‘অগ্নিঝরা জুলাই, সংগ্রামের সুর’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।নূর বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি হলেও সরকার পরিস্থিতি মোকাবিলায় কার্যকর ভূমিকা রেখেছে। এ জন্য প্রধানমন্ত্রীসহ অর্থ, পরিকল্পনা এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বশীলদের প্রশংসা করেন তিনি।বিদ্যুৎ ও গ্যাস সংকটের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, এ সমস্যা দীর্ঘদিনের হলেও তা নিয়ে বিভ্রান্তিকর আন্দোলনে জড়িয়ে পড়া দেশের জন্য ক্ষতিকর হতে পারে। এতে বাংলাদেশকে অস্থিতিশীল করতে আগ্রহী বিদেশি শক্তি সুযোগ নিতে পারে বলেও মন্তব্য করেন তিনি।শিক্ষিত তরুণদের উদ্দেশে নূর বলেন, সরকারের সমালোচনা ও দুর্বলতা তুলে ধরা প্রয়োজন, তবে উসকানিমূলক কর্মসূচি বা অসুস্থ রাজনৈতিক পরিবেশ সৃষ্টি না করে গঠনমূলক ভূমিকা পালন করা উচিত। তিনি বলেন, জুলাইয়ের চেতনা ছিল ঐক্যের, সেই ঐক্য ধরে রাখাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আন্দোলনের রাজনীতি এখন জনগণ চায় না: নুরুল হক নূর