সাবেক দুই সচিবের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী
অপরাধের ঘটনায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম
ও সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার
দাসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।প্রসিকিউশনের পক্ষ
থেকে তাঁদের বিরুদ্ধে এ অভিযোগ দাখিল
করা হয়।জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী
অপরাধের ঘটনায় সাবেক দুই সরকারি কর্মকর্তার
বিরুদ্ধে এই আনুষ্ঠানিক অভিযোগ
দায়ের করা হলো।