ড. এম এ কায়ুমের নতুন রাজনৈতিক সচিব ফয়সাল হোসাইন
বিএনপির মাইক্রো
ক্রেডিট বিষয়ক সম্পাদক ড. এম এ
কায়ুমের রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব
পেয়েছেন মো. ফয়সাল হোসাইন।
গত ১২ নভেম্বর ২০২৫
দেওয়া নিয়োগপত্র অনুযায়ী, ১ জানুয়ারি ২০২৬
থেকে এ দায়িত্ব কার্যকর
হয়েছে।নিয়োগপত্রে বলা
হয়েছে, ড. এম এ
কায়ুমের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমে
সহযোগিতা করবেন ফয়সাল। দলীয় নেতাকর্মী, নির্বাচিত
প্রতিনিধি এবং ঢাকা-১১
আসনের সংশ্লিষ্ট ব্যক্তি ও সংগঠনের সঙ্গে
সমন্বয়, সভা আয়োজন, রাজনৈতিক
যোগাযোগ এবং জনস্বার্থের বিভিন্ন
বিষয় পর্যবেক্ষণও তাঁর দায়িত্বের মধ্যে
থাকবে।নতুন দায়িত্ব
পালনে সততা, পেশাদারিত্ব, গোপনীয়তা ও নিষ্ঠা বজায়
রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ড.
এম এ কায়ুমের পক্ষে
কোনো বক্তব্য, সিদ্ধান্ত বা প্রতিশ্রুতি দেওয়ার
ক্ষেত্রে নির্ধারিত ক্ষমতার সীমা মেনে চলতে
বলা হয়েছে।রাজনৈতিক অঙ্গনে
ফয়সাল হোসাইনের দীর্ঘদিনের সাংগঠনিক সম্পৃক্ততা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিশেষ করে ঢাকা-১১
আসনকেন্দ্রিক বিভিন্ন কার্যক্রমে তিনি সক্রিয় ছিলেন।ফয়সাল হোসাইন
বলেন, দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সমন্বিত করতে দায়িত্বশীলভাবে কাজ করব। ড. এম এ কায়ুমের রাজনৈতিক কার্যক্রমে সহযোগিতার পাশাপাশি নেতাকর্মী ও সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার চেষ্টা থাকবে।ড. এম
এ কায়ুম বলেন, রাজনৈতিক কার্যক্রমে সমন্বয় ও জনসম্পৃক্ততা গুরুত্বপূর্ণ। ফয়সালের নতুন দায়িত্বের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত হবে বলে আশা করছি। তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন এটাই প্রত্যাশা।
দলীয়
নেতাকর্মীদের মতে, ফয়সালের সাংগঠনিক
অভিজ্ঞতা নতুন দায়িত্বে রাজনৈতিক
যোগাযোগ ও সমন্বয় বাড়াতে
সহায়ক হতে পারে।