শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
শিল্পাঞ্চলে
নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর
ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ৩৩ প্লাটুন বর্ডার
গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এসব
এলাকায় টহল ও নিরাপত্তার
দায়িত্ব পালন করছেন বিজিবি
সদস্যরা।রোববার
বিজিবি সদর দপ্তর থেকে
পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে
এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে
বলা হয়েছে, ঢাকার সাভার, আশুলিয়া ও মিরপুর এলাকায়
বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। এ
ছাড়া নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি,
বিসিক শিল্পনগরী, চাষাঢ়া, কাঁচপুর ও শিমরাইল এলাকায়
তাঁরা দায়িত্ব পালন করছেন।অন্যদিকে
গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ, কাশিমপুর, নাওজোড়, ভোগড়া বাইপাস, গাছা ও সালনা
এলাকায় বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।বিজিবি
সদর দপ্তর জানিয়েছে, সদর দপ্তরের মনিটরিং
সেল থেকে প্রযুক্তিনির্ভর ব্যবস্থায়
মাঠপর্যায়ের কার্যক্রম ও সরাসরি ভিডিও
ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি
স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে
সমন্বয় করে সতর্ক অবস্থানে
থেকে দায়িত্ব পালন করছেন বিজিবি
সদস্যরা।