ঘরে বসে টিভি দেখছিলেন, জানালা দিয়ে গুলিতে আহত নারী
রাজধানীর দারুসসালামের
মাতবরবাড়ী এলাকায় নিজ বাসায় বসে
টেলিভিশন দেখার সময় গুলিবিদ্ধ হয়েছেন
জেসমিন আক্তার (৩৮) নামের এক
নারী। শনিবার রাতে এ ঘটনা
ঘটে।গুলিতে ডান
হাতে আঘাত পাওয়ার পর
স্থানীয় একটি হাসপাতালে নেওয়া
হয় জেসমিনকে। পরে উন্নত চিকিৎসার
জন্য রাত সাড়ে ১১টার
দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ
(ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।আহত জেসমিন
আক্তার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার উত্তর দাল্লা গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী। পরিবারের সদস্যদের নিয়ে তিনি দারুসসালাম
মাতবরবাড়ীর সামনে আমিনুল ডাক্তারের বাড়িতে ভাড়া থাকেন।হাসপাতালে চিকিৎসাধীন
জেসমিনের ছেলে ইয়াছিন জানান,
রাতে তাঁর মা বাসায়
বসে টেলিভিশন দেখছিলেন। হঠাৎ বাইরে থেকে
জানালা দিয়ে কে বা
কারা গুলি ছোড়ে। একটি
গুলি তাঁর মায়ের ডান
হাতে লাগে। পরে তাঁকে উদ্ধার
করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থার উন্নত
চিকিৎসার প্রয়োজন হওয়ায় পরে ঢামেক হাসপাতালে
পাঠানো হয়।দারুসসালাম থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর
পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল
পরিদর্শন করেছে। আহত নারীকে ঢাকা
মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সেখানে পুলিশের
একটি দল পাঠানো হয়েছে।
ওসি
বলেন, কী কারণে এবং
কারা ওই নারীকে লক্ষ্য
করে গুলি চালিয়েছে, তা
এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি
গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।