ঢাকা    বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
City News

দুদকের অভিযোগ নিয়ে আসিফ মাহমুদের চ্যালেঞ্জ, ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহারের দাবি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আনা অভিযোগের ‘প্রাথমিক সত্যতা পাওয়ার’ বক্তব্য চ্যালেঞ্জ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দুদকের মুখপাত্র ২৪ ঘণ্টার মধ্যে ওই বক্তব্য প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।বুধবার রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন আসিফ মাহমুদ।তিনি বলেন, দুদকের মুখপাত্র প্রথমে সাংবাদিকদের কাছে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়েছিলেন। এরপর ওই বক্তব্যের ভিত্তিতে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পরে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া বক্তব্যে দুদকের মুখপাত্র দাবি করেন, প্রাথমিক সত্যতা পাওয়ার বিষয়টি তিনি ‘মুখ ফসকে’ বলে ফেলেছিলেন।আসিফ মাহমুদের দাবি, এ ঘটনায় তাঁর সম্মানহানি হয়েছে। তিনি বলেন, ২৪ ঘণ্টার মধ্যে দুদকের মুখপাত্র বক্তব্য প্রত্যাহার না করলে এবং প্রকাশিত সংবাদগুলো দুদক নিজ দায়িত্বে প্রত্যাহার না করলে তিনি আইনি প্রক্রিয়ায় যাবেন।তিনি আরও বলেন, যেভাবে তাঁর মানহানি করা হয়েছে, একইভাবে বিষয়টি পরিষ্কার করার দায়িত্বও সংশ্লিষ্টদের নিতে হবে। প্রচলিত আইনে মানহানির যেসব ধারায় ব্যবস্থা নেওয়া যায়, সেসব অনুযায়ী পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। একই সঙ্গে দুদককে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।অভিযোগের তদন্ত নিয়েও প্রশ্নদুদকের অভিযোগ প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, কমিশনের কাছে বিভিন্ন ধরনের অভিযোগ আসতে পারে। তবে সব অভিযোগের তদন্ত হয় না। অভিযোগের প্রাথমিক সত্যতা বা শক্ত ভিত্তি পাওয়া গেলে সাধারণত তদন্ত শুরু করা হয়।তিনি বলেন, আমি অবশ্যই দুদকের অভিযোগকে চ্যালেঞ্জ করছি।তাঁর দাবি, তাঁর বিরুদ্ধে থাকা দুটি অভিযোগের একটি আদালতের আদেশ বাস্তবায়নসংক্রান্ত। অন্যটি সরকারি কর্ম কমিশনের (পিএসসি) তালিকা অনুযায়ী একটি প্রক্রিয়া অনুসরণের বিষয়।আসিফ মাহমুদ বলেন, একটি ক্ষেত্রে তিনি আদালতের আদেশ বাস্তবায়ন করেছেন। তাঁর প্রশ্ন, আদালতের আদেশ বাস্তবায়নের বিষয়েই কেন তদন্ত হবে। অন্যদিকে পিএসসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এবং তাদের তালিকা অনুযায়ী যে প্রক্রিয়ায় বিষয়টি সম্পন্ন হওয়ার কথা, সেটিই করা হয়েছে বলে দাবি করেন তিনি।তাঁর ভাষ্য, দুটি বিষয়ই সচিব পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ছিল এবং এগুলো তাঁর কাছে আসেনি। সংশ্লিষ্ট দায়িত্ব তাঁর ওপর না থাকলেও তাঁকে এ ঘটনায় অভিযুক্ত করে মানহানি করা হয়েছে বলে অভিযোগ করেন এনসিপির এই নেতা।দুদককে রাজনৈতিক হাতিয়ার করার অভিযোগআসিফ মাহমুদ অভিযোগ করেন, পুরো প্রক্রিয়াটিকেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। তাঁর মতে, দুদককে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিরোধী দল ও মত দমন করার চেষ্টা করা হচ্ছে।এর আগে বুধবার রাতে এনসিপির আহ্বায়ক ও সদস্য সচিব এক যৌথ বিবৃতিতে দুদকের সাম্প্রতিক নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন।বিবৃতিতে বলা হয়, কমিশনারবিহীন ও কার্যত অকার্যকর অবস্থায় দুদককে রেখে সম্প্রতি যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে, তা অস্বচ্ছ, দলীয় স্বার্থপ্রসূত ও অগ্রহণযোগ্য। এনসিপি এর প্রতিবাদ জানিয়ে দুদককে ‘বিরোধী দল দমন কমিশনে’ পরিণত করার অপচেষ্টা বন্ধের দাবি জানিয়েছে।একই সঙ্গে সরকারের ভেতরে থাকা দুর্নীতিবাজ ও লুটেরাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।দুদকের নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবিএনসিপির বিবৃতিতে আরও দাবি করা হয়, আইন ও সংবিধান বিশেষজ্ঞদের মতে আপিল বিভাগের একজন সাবেক বিচারপতিকে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ সংবিধানের ৯৯ অনুচ্ছেদের প্রত্যক্ষ লঙ্ঘন।দলটির অভিযোগ, অন্তর্বর্তীকালীন সরকারের করা দুদক অধ্যাদেশ বাতিল করে কমিশনকে আবারও আগের মতো সরকারি দলের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। এনসিপির মতে, এটি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা এবং জুলাই সনদে বর্ণিত স্বচ্ছতা ও জবাবদিহিতার নীতির পরিপন্থী।এনসিপি আরও অভিযোগ করেছে, গত সাত মাসে ক্ষমতাসীন দলের বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও তাঁদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে সরকারি কাজ হাসিল এবং জনগণের অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠলেও দুদক কার্যকর পদক্ষেপ নেয়নি।দলটির দাবি, বিতর্কিত নিয়োগ প্রক্রিয়া বাতিল করে জুলাই সনদে উল্লিখিত প্রক্রিয়া অনুযায়ী নিরপেক্ষ, স্বচ্ছ ও যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে একটি স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন করতে হবে। এনসিপি সতর্ক করে বলেছে, দুদককে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার এবং সরকারি দলের অবৈধ কর্মকাণ্ডের রক্ষাকবচ হিসেবে পরিণত করার চেষ্টা জনগণ মেনে নেবে না। দ্রুত স্বাধীন প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা না হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে তীব্র প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দিয়েছে দলটি।

দুদকের অভিযোগ নিয়ে আসিফ মাহমুদের চ্যালেঞ্জ, ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহারের দাবি