ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
City News

আগামী প্রান্তিকগুলোতে অর্থনীতিতে গতি আসবে, বাড়বে রাজস্ব আয়: অর্থমন্ত্রী

দেশের অর্থনীতি ও রাজস্ব ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আশা প্রকাশ করেছেন, সামনের দিনগুলোতে সরকারের নেওয়া পদক্ষেপের ইতিবাচক প্রভাব অর্থনীতিতে দৃশ্যমান হবে। একই সঙ্গে জিডিপি ও রাজস্ব আয়ে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জিত হবে।বুধবার জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন অর্থমন্ত্রী।চলতি অর্থবছরের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও রাজস্ব আহরণ পরিস্থিতি নিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ প্রান্তিকে অর্থনীতির বিভিন্ন সূচকে আরও গতি আসবে। কাস্টমস ও সামগ্রিক প্রবৃদ্ধির বর্তমান ধারা ইতিবাচক। ফলে আগামী প্রান্তিকগুলোতে রাজস্ব আহরণও বাড়বে বলে আশা করা হচ্ছে।মন্ত্রী বলেন, সরকার প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে হিসাব-নিকাশ করছে এবং সুনির্দিষ্ট পরিকল্পনা অনুসরণ করছে।জনগণের করের টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত হবেসরকারি ব্যয় ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, জনগণের কষ্টার্জিত করের টাকার প্রতিটি পাই-পয়সার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে সরকার কঠোরভাবে নজর রাখছে।আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এমনভাবে উন্নয়ন প্রকল্প প্রণয়ন করা হচ্ছে, যাতে প্রতিটি বিনিয়োগ থেকে যথাযথ আর্থিক ও অর্থনৈতিক সুফল পাওয়া যায়। এসব বিনিয়োগের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।আইএমএফের সঙ্গে জানুয়ারির মধ্যে অগ্রগতির আশাআন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও অন্যান্য উন্নয়ন সহযোগীদের সঙ্গে সরকারের অর্থনৈতিক কার্যক্রমের বিষয়ে মন্ত্রী বলেন, আইএমএফের ঋণ বা সহায়তা একটি সমন্বিত অর্থনৈতিক কর্মসূচির অংশ।তিনি জানান, বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের পাশাপাশি বিভিন্ন বন্ড এবং অন্যান্য উৎস থেকেও অর্থায়নের মাধ্যমে দেশের অর্থনীতির কার্যক্রম সচল রাখা হচ্ছে।আইএমএফের সঙ্গে চলমান কর্মসূচি ও কাঠামোগত সংস্কারের বিষয়গুলো নিয়ে একটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, আগামী জানুয়ারির মধ্যে এসব বিষয়ে সুনির্দিষ্ট অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত হবে বলে তাঁরা আশা করছেন।রাজস্ব ও ব্যয়ের মধ্যে ভারসাম্যের লক্ষ্যসরকারের সময়োপযোগী ও বিচক্ষণ সিদ্ধান্তের মাধ্যমে রাজস্ব আয় এবং সরকারি ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আমির খসরু মাহমুদ চৌধুরী।তিনি বলেন, সরকারের নেওয়া পরিকল্পনা ও পদক্ষেপের চূড়ান্ত সুফল দেশের মানুষ পাবে। অর্থনৈতিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জনগণের অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য।

আগামী প্রান্তিকগুলোতে অর্থনীতিতে গতি আসবে, বাড়বে রাজস্ব আয়: অর্থমন্ত্রী