ঢাকা    বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
City News

নারায়ণপুর বাজার বণিক সমিতির নির্বাচনে আলোচনায় রবিন মোল্লা

নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর বাজার বণিক ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন-২০২৬ উপলক্ষে সাধারণ সম্পাদক পদে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী রবিন মোল্লা।সমিতির রেজিস্ট্রেশন নম্বর ১২৮। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে প্রার্থীদের মধ্যে তৎপরতা শুরু হয়েছে। এর অংশ হিসেবে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন রবিন মোল্লা।মনোনয়নপত্র জমা দেওয়ার পর রবিন মোল্লা বলেন, নারায়ণপুর বাজারের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, সমিতির কার্যক্রম আরও গতিশীল করা এবং ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে কাজ করতে চাই। আমি নির্বাচিত হলে সবার মতামতকে গুরুত্ব দিয়ে সমিতিকে আরও সুন্দর ও শক্তিশালীভাবে পরিচালনার চেষ্টা করব।তিনি আরও বলেন, আমি ব্যবসায়ী ভাইদের ভালোবাসা ও সহযোগিতা প্রত্যাশা করছি। নির্বাচনে জয়ী হলে কোনো ব্যক্তি বিশেষের জন্য নয়, নারায়ণপুর বাজারের সব ব্যবসায়ীর জন্য কাজ করব।নারায়ণপুর বাজারের ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মধ্যে নির্বাচনকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছে। সাধারণ সম্পাদক পদে রবিন মোল্লার প্রার্থিতা নিয়ে স্থানীয় ব্যবসায়ী মহলেও আলোচনা চলছে। নির্বাচন-২০২৬ সামনে রেখে প্রার্থীরা নিজেদের প্রচার ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় রবিন মোল্লা আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা দেন।

নারায়ণপুর বাজার বণিক সমিতির নির্বাচনে আলোচনায় রবিন মোল্লা