ঢাকা    শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩
City News

যুক্তরাষ্ট্র নাগরিকদের জন্য সতর্কতা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা

মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা আঞ্চলিক উত্তেজনার মধ্যে জর্ডানে থাকা মার্কিন নাগরিকদের অঞ্চল ছাড়ার বিষয়টি বিবেচনা করার আহ্বান জানিয়েছে দেশটির দূতাবাস।শনিবার (১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক নিরাপত্তা সতর্কবার্তায় মার্কিন দূতাবাস জানায়, মধ্যপ্রাচ্যে অবস্থানরত নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। একই সঙ্গে ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ হওয়া ও ভ্রমণ বিঘ্নের মতো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।মধ্যপ্রাচ্যের বাইরে থাকা মার্কিন নাগরিকদেরও এ অঞ্চলে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনা করতে বলা হয়েছে। দূতাবাস সতর্ক করে বলেছে, ইরান ও দেশটির সমর্থিত গোষ্ঠীগুলো বিদেশে মার্কিন স্বার্থকে লক্ষ্যবস্তু করতে পারে এবং পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল।জর্ডানে থাকা নাগরিকদের দেশটির সামরিক স্থাপনায় ভ্রমণ না করার পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা ও সরকারি সতর্কবার্তা অনুসরণ করতে বলা হয়েছে।যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই সতর্কতা জারি করা হলো। এর আগে কুয়েত জানিয়েছে, একটি সরকারি স্থাপনা ও বেসামরিক যানবাহনে হামলার উদ্দেশ্যে আসা ইরানি ড্রোন প্রতিহত করা হয়েছে। একই দিনে ওমান উপকূলে হরমুজ প্রণালির কাছে একটি তেলবাহী জাহাজ অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। সূত্র: জর্ডানে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কবার্তা, CBS News

যুক্তরাষ্ট্র নাগরিকদের জন্য সতর্কতা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা