ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে আমন্ত্রণ মোদির
প্রতিবেদক:
মনির হোসেন পাটোয়ারীআগামী
সেপ্টেম্বরে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।বৃহস্পতিবার
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।শামা
ওবায়েদ বলেন, ভারতের পক্ষ থেকে বাংলাদেশের
প্রধানমন্ত্রীর কাছে পাঠানো আমন্ত্রণপত্র
পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে। পরে তা প্রধানমন্ত্রীর
দপ্তরে পাঠানো হয়েছে।আগামী
১২ ও ১৩ সেপ্টেম্বর
নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম সম্মেলন অনুষ্ঠিত
হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ
ব্রিকসের সদস্য না হলেও সম্মেলনে
বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে।এই আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।