ঢাকা    মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
City News

সাগরে ট্রলারডুবি, পাঁচ জেলে নিখোঁজ

বরগুনার পাথরঘাটা উপকূলসংলগ্ন গভীর বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া ও উত্তাল ঢেউয়ের মধ্যে মাছ ধরার ট্রলার ‘এফবি বরকত’ ডুবে গেছে। ট্রলারটিতে থাকা ১৩ জেলের মধ্যে আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচজন।সোমবার বিকেলে কুয়াকাটা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জেলেরা হলেন নুর আলম (৩৭), কাওসার (৩০), সাইকুল (৩৩), ইব্রাহিম (২৮) ও বেল্লাল (২২)। তাঁরা সবাই পাথরঘাটা সদর ইউনিয়নের বাসিন্দা।উদ্ধার হওয়া জেলে ইউনুস মোল্লা জানান, প্রচণ্ড ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে যায়। পরে আটজন জেলে প্রায় দুই ঘণ্টা সাগরে ভেসে থাকার পর অন্য একটি মাছ ধরার ট্রলারের সহায়তায় উদ্ধার হন।জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, নিখোঁজ পাঁচ জেলের সন্ধানে একটি ট্রলার সাগরে পাঠানো হয়েছে। তাঁদের উদ্ধারে অভিযান চলছে।

সাগরে ট্রলারডুবি, পাঁচ জেলে নিখোঁজ