জলবায়ু মোকাবিলায় নতুন ধানের জাত উদ্ভাবনে জোর দিচ্ছে সরকার: কৃষিমন্ত্রী
জলবায়ু
পরিবর্তনের প্রভাব
মোকাবিলা ও
কৃষি
উৎপাদন
ধরে
রাখতে
গবেষণাভিত্তিক কৃষি
উন্নয়নে গুরুত্ব দিচ্ছে
সরকার
বলে
জানিয়েছেন মৎস্য
ও
প্রাণিসম্পদ এবং
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন
উর
রশিদ।শনিবার (১
আগস্ট)
কুমিল্লা সার্কিট হাউসে
কৃষি,
মৎস্য
ও
প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন জেলার
বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে
মতবিনিময় শেষে
সাংবাদিকদের তিনি
এ
কথা
জানান।মন্ত্রী বলেন,
আগামী
মৌসুমে
হাওর
অঞ্চলের জন্য
ব্রি
ধান-১১৮ অবমুক্ত করা
হবে।
শীত
সহনশীল
এ
জাত
আগাম
রোপণ
ও
কর্তনের সুযোগ
তৈরি
করবে।
এতে
আকস্মিক বন্যার
আগেই
কৃষকেরা ধান
ঘরে
তুলতে
পারবেন
এবং
ক্ষয়ক্ষতি কমবে।তিনি জানান,
আগামী
বছর
লবণাক্ততা সহনশীল
নতুন
একটি
ধানের
জাতও
অবমুক্ত করা
হবে।
জলবায়ু
পরিবর্তনের বিরূপ
প্রভাব
মোকাবিলায় বাংলাদেশ ধান
গবেষণা
ইনস্টিটিউটের (ব্রি)
বিজ্ঞানীরা নতুন
জাত
উদ্ভাবনে কাজ
করছেন।মাছ রপ্তানি প্রসঙ্গে মন্ত্রী বলেন,
কুমিল্লা স্থলবন্দর দিয়ে
মাছ
রপ্তানির সম্ভাবনা বিবেচনা করা
হচ্ছে।
এ
বিষয়ে
বাণিজ্যমন্ত্রীর সঙ্গে
আলোচনা
করে
প্রয়োজনীয় উদ্যোগ
নেওয়া
হবে।প্রাণিসম্পদ খাতের
ভ্যাকসিন উৎপাদন
বাড়াতে
বড়
প্রকল্প নেওয়া
হচ্ছে
জানিয়ে
তিনি
বলেন,
প্রকল্প বাস্তবায়িত হলে
গবাদিপশু ও
হাঁস-মুরগির ভ্যাকসিন দেশে
বেশি
পরিমাণে উৎপাদন
সম্ভব
হবে।সাম্প্রতিক বন্যায়
ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে
বীজ
ও
কৃষি
উপকরণ
বিতরণ
করা
হয়েছে
জানিয়ে
মন্ত্রী বলেন,
বন্যাকবলিত এলাকায়
গবাদিপশুর রোগ
প্রতিরোধে বিনামূল্যে টিকাদান কার্যক্রমও পরিচালনা করা
হয়েছে।