ঢাকা    শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩
City News

বাংলাদেশকে চাপে রাখতে ভারত ‘হাসিনা কার্ড’ খেলছে: সাইফুল হক

বাংলাদেশকে চাপে রাখতে ভারত সরকার ‘হাসিনা কার্ড’ ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তাঁর অভিযোগ, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ভারতের বাংলাদেশ নীতির পরাজয় হলেও দেশটির নীতিনির্ধারকেরা তা থেকে শিক্ষা নেয়নি।শুক্রবার নারায়ণগঞ্জের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত জুলাই শহীদ স্মরণ সমাবেশে তিনি এসব কথা বলেন।সাইফুল হক বলেন, ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর ভারত কার্যত দ্বিমুখী কৌশল নিয়েছে। একদিকে দেশটি বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃত্বের বার্তা দিচ্ছে, অন্যদিকে বাংলাদেশকে চাপে রাখতে ‘হাসিনা কার্ড’ ব্যবহার করছে।তিনি বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাঁরা বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জীবন উৎসর্গ করেছেন। কোনো বিশেষ শক্তি বা গোষ্ঠীর সংকীর্ণ এজেন্ডা বাস্তবায়নের জন্য তাঁরা প্রাণ দেননি।গণঅভ্যুত্থানের মালিকানা প্রতিষ্ঠার চেষ্টা নিয়েও সমালোচনা করেন সাইফুল হক। তাঁর ভাষায়, যারা এই অভ্যুত্থানকে নিজেদের নামে ‘প্যাটেন্ট’ করার চেষ্টা করছেন, তাঁরা এর মূল চেতনা ধারণ করতে পারেননি।তিনি আরও বলেন, গত দুই বছরে দেশে অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য, চাকরিচ্যুতি ও কর্মহীনতা বেড়েছে। মানুষের জীবন ও জীবিকার নিরাপত্তা এখনো নিশ্চিত হয়নি। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো করা হলেও শ্রমিকদের জন্য এখনো জাতীয় ন্যূনতম মজুরি বোর্ড গঠন করা হয়নি।দেশের গ্যাস ও বিদ্যুৎ সংকটের জন্য বিদেশনির্ভর জ্বালানি নীতিকে দায়ী করেন সাইফুল হক। তিনি জ্বালানি খাতে বিদেশের ওপর নির্ভরতা কমিয়ে বাপেক্সসহ দেশীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।সমাবেশে সভাপতিত্ব করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মাহমুদ হোসেন। বক্তব্য দেন দলের রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, কেন্দ্রীয় কমিটির সদস্য রাশিদা বেগম, সাইফুল ইসলামসহ অন্যরা।

বাংলাদেশকে চাপে রাখতে ভারত ‘হাসিনা কার্ড’ খেলছে: সাইফুল হক