দিল্লিতে ব্যারিকেড ভেঙে সংসদের কাছে বিক্ষোভকারীরা, কাঁদানে গ্যাস-লাঠিচার্জ
অনলাইন ডেস্ক: ভারতের রাজধানী
দিল্লিতে কঠোর নিরাপত্তার মধ্যেও
বিক্ষোভকারীদের বড় একটি দল
পার্লামেন্ট ভবনের কাছাকাছি পৌঁছে গেছে। সোমবার যন্তর মন্তর থেকে শুরু হওয়া
এই বিক্ষোভে কয়েক হাজার শিক্ষার্থী
ও তরুণ অংশ নেন।
একপর্যায়ে বিক্ষোভকারীরা একাধিক ব্যারিকেড ভেঙে সংসদ ভবনের
দিকে এগিয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে
হিমশিম খায় দিল্লি পুলিশ।‘দ্য হিন্দু’র প্রতিবেদনে বলা
হয়েছে, বিক্ষোভ ঠেকাতে প্রায় ৩ হাজার নিরাপত্তাকর্মী
মোতায়েন করা হয়েছিল। যন্তর
মন্তর ও পার্লামেন্টমুখী সড়কগুলোতে
কয়েক স্তরের ব্যারিকেডও বসানো হয়। তবে বিপুলসংখ্যক
বিক্ষোভকারী সেসব বাধা অতিক্রম
করে রাইসিনা মার্গের দিকে এগিয়ে যান।বিক্ষোভকারীদের ঠেকাতে
শেষ পর্যন্ত পার্লামেন্ট কমপ্লেক্স থেকে প্রায় ১০০
মিটার দূরে বাস দিয়ে
রাস্তা বন্ধ করার চেষ্টা
করে পুলিশ। পরে বিক্ষোভকারীরা আরও
এগিয়ে গেলে তাঁদের লক্ষ্য
করে কাঁদানে গ্যাসের শেল ছোড়া ও
লাঠিচার্জ করা হয়।প্রতিবেদন অনুযায়ী,
সোমবার থেকে শুরু হওয়া
ভারতের পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই এ ঘটনা ঘটে।
ইন্টারনেট সংযোগ বন্ধ থাকা এবং
ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা সত্ত্বেও এত বড় একটি
দল কীভাবে সংসদ ভবনের এত
কাছে পৌঁছে গেল, তা নিয়ে
নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।সূত্র:
দ্য হিন্দু