ঢাকা    বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
City News

কিশোর গ্যাং ও অপরাধ সিন্ডিকেটের অভিযোগে আলোচনায় দেলোয়ার ভূঁইয়া

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং-সংক্রান্ত অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। অভিযোগকারীরা বলছেন, এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের আশঙ্কায় অনেকেই প্রকাশ্যে কথা বলতে ভয় পাচ্ছেন।স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, দেলোয়ার ভূঁইয়া ৪৭), পিতা–সুলেমান মিয়া, নামের এক ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।স্থানীয়দের ভাষ্য, এসব অভিযোগের কারণে এলাকায় নিরাপত্তাহীনতা বেড়েছে। তাঁদের দাবি, ভুক্তভোগীদের অনেকে প্রতিশোধের আশঙ্কায় প্রকাশ্যে অভিযোগ করতে চান না।এদিকে, কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, স্থানীয় বিএনপির নেতা এস এম মাহবুব মল্লিকের নাম ব্যবহার বা তাঁর প্রভাবের কথা উল্লেখ করে দেলোয়ার হোসেন চলাফেরা করেন বলে এলাকায় আলোচনা রয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে এস এম মাহবুব মল্লিকের বক্তব্য পাওয়া যায়নি।এলাকাবাসীর দাবি, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই করা হোক। অভিযোগ প্রমাণিত হলে ব্যক্তি বা রাজনৈতিক পরিচয় নির্বিশেষে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। একই সঙ্গে সীমান্ত এলাকায় পুলিশের টহল ও নজরদারি বাড়ানোরও দাবি জানান।এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট থানার এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ বা তথ্য-প্রমাণ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা মিললে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।প্রতিবেদন প্রকাশের আগে দেলোয়ার ভূঁইয়া ও এস এম মাহবুব মল্লিকের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ভবিষ্যতে তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।  

কিশোর গ্যাং ও অপরাধ সিন্ডিকেটের অভিযোগে আলোচনায় দেলোয়ার ভূঁইয়া