ঢাকা    বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
City News

মক্কায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের নুরুদ্দিন জাকারিয়া

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম ‘কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতা’য় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের তরুণ হাফেজ নুরুদ্দিন জাকারিয়া।১৩৩টি দেশের শত শত প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি প্রতিযোগিতার চতুর্থ শাখায় সেরা হয়েছেন। নুরুদ্দিন জাকারিয়া রাজধানীর আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী।১৫ পারা হিফজের পাশাপাশি তিলাওয়াত ও তাজবিদএবারের প্রতিযোগিতায় নুরুদ্দিন জাকারিয়া চতুর্থ শাখায় অংশ নেন। এ শাখায় প্রতিযোগীদের ১৫ পারা পবিত্র কোরআন হিফজের পাশাপাশি শুদ্ধ তিলাওয়াত ও তাজবিদের দক্ষতা যাচাই করা হয়। বিভিন্ন ধাপের কঠিন মূল্যায়ন পেরিয়ে তিনি চূড়ান্তভাবে প্রথম স্থান অর্জন করেন।সৌদি আরবের ইসলামবিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয়ের উদ্যোগে পাঁচটি বিভাগে এবারের প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ১৩৩টি দেশের মোট ৩৩৪ জন প্রতিযোগী অংশ নেন।সৌদি ও আন্তর্জাতিক পর্যায়ের বিচারকেরা কোরআন হিফজ, তিলাওয়াত ও তাজবিদসহ সংশ্লিষ্ট বিষয়ে প্রতিযোগীদের দক্ষতা মূল্যায়ন করেন। প্রতিযোগিতার বিভিন্ন শাখায় মোট ৫০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হবে। এবারের প্রতিযোগিতায় পুরস্কারের মোট অর্থমূল্য ১ কোটি ২৬ লাখ সৌদি রিয়াল।কোরআনই আমাকে মক্কায় নিয়ে এসেছেপ্রতিযোগিতা চলাকালে নিজের অনুভূতি জানিয়ে হাফেজ নুরুদ্দিন জাকারিয়া বলেন, পবিত্র কোরআনই তাঁকে একটি ছোট গ্রাম থেকে মক্কার পবিত্র নগরীতে নিয়ে এসেছে। মসজিদুল হারামে এসে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে অংশ নেওয়াকে তিনি জীবনের অন্যতম বড় সম্মান ও স্মরণীয় অর্জন হিসেবে উল্লেখ করেন।আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনের মাধ্যমে নুরুদ্দিন জাকারিয়া বাংলাদেশের জন্য সম্মান বয়ে এনেছেন। তাঁর এই সাফল্য দেশের কোরআন শিক্ষা ও মাদরাসা অঙ্গনে অনুপ্রেরণা তৈরি করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

মক্কায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের নুরুদ্দিন জাকারিয়া