ঢাকা    শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩
City News

মনোহরদীতে জমি বিরোধে লাঠির আঘাতে বিএনপি নেতা নিহত

নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাত ভাইয়ের লাঠির আঘাতে মিজান মিয়া (৪৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার বড়চাপা ইউনিয়নের বড়চাপা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত মিজান ওই এলাকার সফুর উদ্দিনের ছেলে। তিনি বড়চাপা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ছিলেন।স্বজনদের ভাষ্য, একটি রাস্তা নিয়ে মিজানের সঙ্গে তার চাচা শহীদুল্লাহর বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ হলেও সমাধান হয়নি। শনিবার দুপুরে রাস্তার পাশে থাকা একটি গাছ কাটাকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শহীদুল্লাহর ছেলে জীবন মিয়া লাঠি দিয়ে মিজানের মাথায় আঘাত করেন বলে অভিযোগ।আহত অবস্থায় মিজানকে মনোহরদী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডা. খন্দকার আনিসুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই মিজানের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। লাশের সুরতহাল শেষে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মনোহরদীতে জমি বিরোধে লাঠির আঘাতে বিএনপি নেতা নিহত